যাত্রীসেবার মানোন্নয়ন এবং নগরবাসীর সুবিধার কথা বিবেচনায় নিয়ে মেট্রোরেলের চলাচলের সময় আরও ২০ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রাতের বেলায় একটি ট্রেন অতিরিক্ত দুটি যাত্রা সম্পন্ন করবে, যা দিনের শেষ যাত্রা হিসেবে গণ্য হবে।

সময়

Advertisement

রোববার (৭ জুন) রাত থেকেই নতুন সময়সূচি কার্যকর হচ্ছে। যদিও এ বিষয়ে ডিএমটিসিএল এখনো আনুষ্ঠানিকভাবে গণমাধ্যম বা সাধারণ জনগণকে অবহিত করেনি, তবে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে দুপুর ২টা ৫ মিনিটে হালনাগাদ সময়সূচি প্রকাশ করা হয়েছে। পাশাপাশি মেট্রোরেলের সংশ্লিষ্ট কর্মীদের সঙ্গে কথা বলেও বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এর আগে গত ২ জুন উত্তরা উত্তর ও মতিঝিল—উভয় প্রান্ত থেকে শেষ ট্রেন ছাড়ার সময় ২০ মিনিট বাড়ানোর প্রস্তাব অনুমোদিত হয়। নতুন সময়সূচি অনুযায়ী, সপ্তাহের সাত দিনই উত্তরা উত্তর স্টেশন থেকে সর্বশেষ ট্রেন রাত ৯টা ৫০ মিনিটে এবং মতিঝিল স্টেশন থেকে রাত ১০টা ৩০ মিনিটে ছেড়ে যাবে। আগে উত্তরা উত্তর থেকে শেষ ট্রেন ছাড়ত রাত ৯টা ৩০ মিনিটে এবং মতিঝিল থেকে রাত ১০টা ১০ মিনিটে।

তবে এই অতিরিক্ত সময়ের জন্য নতুন কোনো ট্রেন যুক্ত করা হচ্ছে না। বিদ্যমান সূচি অনুযায়ী ২০ মিনিট বিরতি বা ‘হেডওয়ে’ বজায় রেখেই একটি ট্রেনকে শেষ ট্রেন হিসেবে পরিচালনা করা হবে।

ডিএমটিসিএলের একাধিক কর্মকর্তা ও কর্মচারী জানিয়েছেন, নতুন সময়সূচি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে এবং আজ রাত থেকেই বর্ধিত সময়ের সেবা চালু হবে।

বর্তমানে উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন সকাল ৬টা ৩০ মিনিটে এবং মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন সকাল ৭টা ১৫ মিনিটে যাত্রা শুরু করে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, উত্তরা উত্তর থেকে শেষ ট্রেন রাত ৯টা ৫০ মিনিটে এবং মতিঝিল থেকে রাত ১০টা ৩০ মিনিটে ছেড়ে যাবে।

এ ছাড়া শুক্রবার ছাড়া অন্যান্য দিন বিকেল ৩টা পর্যন্ত মতিঝিল স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন চলাচল করবে। এরপর থেকে ট্রেন ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে যাত্রী পরিবহন করবে।

উল্লেখ্য, দেশের প্রথম মেট্রোরেল সেবা ২০২২ সালের ২৮ ডিসেম্বর রাজধানী ঢাকায় আনুষ্ঠানিকভাবে চালু হয়। শুরুতে এমআরটি লাইন-৬-এর উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে সীমিত পরিসরে ট্রেন চলাচল করত। পরবর্তীতে ধাপে ধাপে নতুন স্টেশন চালু হওয়ার মাধ্যমে সেবার পরিধি সম্প্রসারিত করা হয়।

সবশেষে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর মতিঝিল পর্যন্ত সব স্টেশন চালু হলে উত্তরা থেকে মতিঝিল রুটে পূর্ণাঙ্গ যাত্রীসেবা শুরু হয়। ভবিষ্যতে নির্মাণাধীন কমলাপুর স্টেশন চালু হলে এমআরটি লাইন-৬-এর সম্পূর্ণ কার্যক্রম বাস্তবায়িত হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.