Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় উত্তরায় রিকশা-অটোরিকশাচালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, শপিং কমপ্লেক্সে ভাঙচুর
জাতীয়

উত্তরায় রিকশা-অটোরিকশাচালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, শপিং কমপ্লেক্সে ভাঙচুর

By Mynul Islam NadimMarch 16, 20261 Min Read

রাজধানীর উত্তরা এলাকায় এক রিকশাচালককে মারধরের অভিযোগকে কেন্দ্র করে রিকশা ও অটোরিকশাচালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উত্তেজিত চালকেরা একটি শপিং কমপ্লেক্সে ভাঙচুর চালায় এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়।

সংঘর্ষ

Advertisement

রোববার রাত সাড়ে ১২টার দিকে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ‘উত্তরা স্কয়ার’ নামের একটি বাণিজ্যিক ভবনের সামনে এই ঘটনা ঘটে। ধাওয়া-পাল্টা ধাওয়া ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি রাত প্রায় ৩টা পর্যন্ত স্থায়ী হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে ওই ভবনের এক নিরাপত্তাকর্মীর সঙ্গে একজন রিকশাচালকের কথা কাটাকাটি হয়। পরে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। ঘটনাটি ছড়িয়ে পড়লে আশপাশের রিকশা ও অটোরিকশাচালকেরা সেখানে জড়ো হয়ে প্রতিবাদ শুরু করেন। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করেন এবং ভবনে ভাঙচুরের চেষ্টা চালান।

পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষুব্ধ চালকেরা তাদের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

এরই মধ্যে আহত রিকশাচালককে ভবনের ভেতরে আটকে রাখা হয়েছে—এমন গুজব ছড়িয়ে পড়লে উপস্থিত জনতার মধ্যে উত্তেজনা আরও বাড়ে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রফিক আহমেদ জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
ফখরুল

‘মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য জামায়াতে ইসলামী কখনও জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেনি’

June 29, 2026
অনুপস্থিত

আকস্মিক পরিদর্শনে অফিসে অনুপস্থিতি, নরসিংদীর এসিল্যান্ডসহ ৮ কর্মকর্তাকে শোকজ

June 29, 2026
নবম পে-স্কেল

তিন নয়, দুই ধাপে বাস্তবায়ন হতে পারে নবম পে-স্কেল

June 28, 2026

Latest News

ফখরুল

‘মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য জামায়াতে ইসলামী কখনও জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেনি’

অনুপস্থিত

আকস্মিক পরিদর্শনে অফিসে অনুপস্থিতি, নরসিংদীর এসিল্যান্ডসহ ৮ কর্মকর্তাকে শোকজ

নবম পে-স্কেল

তিন নয়, দুই ধাপে বাস্তবায়ন হতে পারে নবম পে-স্কেল

health minister

সরকারি আদেশে আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল, সংসদে মন্ত্রী বললেন স্থগিত

ফ্ল্যাট বানাবে সরকার

দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার

শেখ হাসিনা

এ বছরই আমি দেশে ফিরব : শেখ হাসিনা

ডিএমপি

তুরাগ নদে মরদেহ উদ্ধার নিয়ে ছড়ানো তথ্য ভুয়া : ডিএমপি

BCS

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার ১৩২০ জন

pmo

উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

১০০০ ও ৫০০ টাকা

১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবি মাহবুব উদ্দিন খোকনের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa