বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান জানিয়েছেন, দেশের সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে একটি বড় আকারের প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এই প্যাকেজের আওতায় কর্মসংস্থান সৃষ্টি, গ্রামীণ অর্থনীতির বিকাশ, কৃষি ও শিল্পখাতের উন্নয়ন, সৃজনশীল অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধি এবং রফতানি বহুমুখীকরণের মতো বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে।

হাব

Advertisement

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক সম্প্রতি ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল চালু করেছে। এর মধ্যে উত্তরাঞ্চলকে কৃষিভিত্তিক হাব হিসেবে গড়ে তুলতে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে দেশে প্রায় ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

গভর্নর আরও জানান, নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করতে ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ‘এক দেশ, এক কিউআর’ নীতির ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত ‘বাংলা কিউআর’ পেমেন্ট স্ট্যান্ডার্ড আগামী ৫ জুলাই থেকে দেশের সব ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে একযোগে চালু হবে।

তিনি এসব কথা বলেন শনিবার সকালে বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায়। সভাটি আয়োজন করা হয় ২০২৬-২৭ অর্থবছরের প্রথম ষাণ্মাসিক (জুলাই–ডিসেম্বর) মুদ্রানীতি প্রণয়নের লক্ষ্যে।

গভর্নর বলেন, বাংলাদেশ ব্যাংক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, আর্থিক খাতের স্থিতিশীলতা বজায় রাখা এবং টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করতে কাজ করছে। তিনি আরও বলেন, মুদ্রানীতি প্রণয়নে বিভিন্ন অঞ্চলের অংশীজনদের মতামত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যা নীতিনির্ধারণ প্রক্রিয়াকে আরও বাস্তবসম্মত করে।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংক বগুড়া অফিসের নির্বাহী পরিচালক সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান, নির্বাহী পরিচালক মাহমুদ সালাহউদ্দিন নাসেরসহ কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এছাড়া সভায় অংশ নেন বিভিন্ন ব্যাংকের আঞ্চলিক প্রধান, শিক্ষক, উদ্যোক্তা, ব্যবসায়ী প্রতিনিধি, কৃষি ও এসএমই খাতের প্রতিনিধি, এনজিও কর্মী, নারী উদ্যোক্তা, চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ, থিংক ট্যাংক সদস্য এবং গণমাধ্যমকর্মীরা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.