Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি উজরা জেয়া ঢাকায়
জাতীয়

যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি উজরা জেয়া ঢাকায়

By Tarek HasanJuly 11, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : চার দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া।
তার সঙ্গে পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিট্যান্ট সেক্রেটারি ডনাল্ড লু এবং যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) উপ-সহকারী প্রশাসক অঞ্জলী কৌরও রয়েছেন।

উজরা জেয়া1

Advertisement

মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে নয়া দিল্লি থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে জেয়াকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এ সময় ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসও উপস্থিত ছিলেন।

দ্বিপক্ষীয় অন্যান্য বিষয়ের সঙ্গে মানবাধিকার, শ্রমিক অধিকার, নির্বাচন ও রোহিঙ্গা ইস্যু রয়েছে তার সফরের আলোচ্য সূচিতে।
বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রক্রিয়া নিয়ে বেশ সরব রয়েছে যুক্তরাষ্ট্র। সুষ্ঠু নির্বাচন বাধাগ্রস্তকারীদের উপর বিধি-নিষেধ আরোপ করে নতুন ভিসা নীতিও ঘোষণা করেছে দেশটি।

বছর শেষ বা আগামী বছরের শুরুতে জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তাপের মধ্যে উজরা জেয়ার এই সফরকে গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচনা করছেন বিশ্লেষকরা।
তবে, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, তার সফরের বিভিন্ন আলোচনায় নির্বাচন প্রসঙ্গ উঠলেও তা মুখ্য বিষয় হবে না।

কয়েকদিন আগে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছিলেন, “আমেরিকার সাথে আমাদের অনেকগুলো মেকানিজম কাজ করছে এবং যিনি আসছেন উনি তুলনামূলকভাবে সিনিয়র।
“উনার কর্মকাণ্ডের যে এখতিয়ার ও পরিসর আছে, সেটা বেশ ব্যাপক। সুতরাং অনেক বিষয় নিয়ে আলোচনা হবে, তার মধ্যে একটা হয়ত থাকতে পারে নির্বাচন। সেটা আমরা রুল আউট করছি না। কিন্তু এটা যে ইলেকশন-কেন্দ্রিক ভিজিট, এটাও ভাবা ঠিক হবে না।”

বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের সমালোচনা করে ইতোমধ্যে বিবৃতি দিয়েছে রাশিয়া, চীন ও ইরান। তারা বলছে, যুক্তরাষ্ট্রের অবস্থান সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সামিল।

উজরা জেয়া

এর বিপরীতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সোমবার বলেন, “অন্য কোনো দেশ যখন আমাদের (আমেরিকার) নির্বাচনী প্রক্রিয়ার বিষয়টি আমাদের কাছে তুলে ধরে, তখন আমরা সেটাকে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসাবে বিবেচনা করি না।

“আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করার সুযোগ হিসাবে আমরা সেই আলোচনাকে স্বাগত জানাই, এবং আমরা জানি না অন্য কোনো দেশ কেন আপত্তি করবে।”

নির্বাচনের আগে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দলের ঢাকা সফরের মধ্যেই যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলাদেশ সফরে এলেন। সফরকালে বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করবেন জেয়া। তিনি আগামী ১৩ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

ডেঙ্গু আতঙ্ক, উপেক্ষিত ৫ দফা নির্দেশনা স্বাস্থ্য বিভাগ

একই দিনে আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গেও বৈঠক হবে। প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গেও বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও তারা আলোচনা করবেন।

মার্কিন এই প্রতিনিধিদল কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনের কথাও রয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
বিশেষ অভিযান

বিশেষ অভিযানে আড়াই মাসে গ্রেফতার প্রায় ৩৩ হাজার

July 13, 2026
Students

কুমিল্লায় শিক্ষার্থীদের সেই ভাইরাল ভিডিও দেখে প্রধানমন্ত্রীর ফোন

July 13, 2026
HSC

চট্টগ্রাম ছাড়া বাকি বোর্ডে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই

July 13, 2026

Latest News

বিশেষ অভিযান

বিশেষ অভিযানে আড়াই মাসে গ্রেফতার প্রায় ৩৩ হাজার

Students

কুমিল্লায় শিক্ষার্থীদের সেই ভাইরাল ভিডিও দেখে প্রধানমন্ত্রীর ফোন

HSC

চট্টগ্রাম ছাড়া বাকি বোর্ডে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই

১০ খুন

দেশে দিনে গড়ে ১০ খুন, জনমনে বাড়ছে উদ্বেগ

৪৭তম বিসিএস

৪৭তম বিসিএসে খালি ৬২ শতাংশ পদ, পিএসসি বলছে— যোগ্য প্রার্থীর খরা

Rain

বৃষ্টিতে আজও ডুবে গেছে বেশ কিছু সড়ক, ভোগান্তিতে নগরবাসী

ইতালীয় প্রযুক্তি ও মানের সমন্বয়

ইতালীয় প্রযুক্তি ও মানের সমন্বয় — মিলানো সিরামিকসের উদ্বোধন

PM

শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না, যত্নও নিতে হবে : প্রধানমন্ত্রী

Tree

১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঁচটি করে গাছ লাগানোর নির্দেশ

আবহাওয়া অফিস

বৃষ্টি কমবে কখন, যা জানালো আবহাওয়া অফিস

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa