ছোটপর্দার অভিনেতা জাহের আলভী-এর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরা ময়মনসিংহের ভালুকায় দাফন করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলার ধীতপুর ইউনিয়নের রান্দিয়া গ্রামে, বাদ আসরের পর নানা বাড়ির পাশেই দাফন সম্পন্ন হয়।

ওই দিন দুপুরে ইকরার মামা শেখ তানভীর আহমেদ পল্লবী থানায় মামলা দায়ের করেন। মামলায় জাহের আলভীসহ পরিবারের আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।
এর আগে শনিবার দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার সময় জাহের আলভী ঈদুল ফিতরের একটি নাটকের শুটিংয়ে নেপালে ছিলেন।
ইকরার বাবা কবির হায়াত খান মেয়ের মৃত্যুকে হত্যা দাবি করে আলভী ও তার মায়ের বিরুদ্ধে প্ররোচনার অভিযোগ তুলেছেন এবং দৃষ্টান্তমূলক বিচার চেয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ইকরার কিছু ব্যক্তিগত চ্যাট ফাঁস হওয়ার পর আলভীর বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগও উঠে আসে।
দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনে স্বামীর পরকীয়া ও অমানসিক নির্যাতনের অভিযোগ প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ইকরার আলভীকে নিয়ে বিভিন্ন সময়ের ব্যক্তিগত চ্যাট ফাঁস হয়। এতে স্পষ্ট ইঙ্গিত ছিল যে, অভিনেত্রী তিথি-র সঙ্গে আলভী কয়েক বছর ধরে সম্পর্ক রেখেছেন। বিষয়টি দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি করেছে।
উল্লেখ্য, ২০১০ সালের ৯ নভেম্বর তারা গোপনে বিয়ে করেন। তাদের সংসারে এক ছেলে রিজিক রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


