আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে দিবসটি। একুশের প্রথম প্রহর থেকেই ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে ভিড় করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ভাষা

Advertisement

ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দেশের মানুষের পাশাপাশি বিদেশিরাও এসেছেন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। বিভিন্ন দেশের নাগরিকরা ফুলেল শ্রদ্ধা নিবেদন করে স্মরণ করছেন ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের শহীদদের।

প্রথম প্রহরের পর শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোর থেকেও শহীদ মিনার এলাকায় ছিল মানুষের ঢল। সাদা-কালো পোশাকে, হাতে ফুল নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সারিবদ্ধভাবে শহীদ বেদিতে অর্পণ করেন পুষ্পস্তবক। এ সময় অনেক বিদেশি নাগরিকও উপস্থিত ছিলেন।

শহীদ মিনার প্রাঙ্গণে কথা হয় কানাডার নাগরিক জেসির সঙ্গে। তিনি বলেন, ‘এটা দেখে খুবই ভালো লাগছে যে, সবাই এখানে তাদের ভাষা ও ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসছে। ভাষার জন্য জীবন দেওয়ার ঘটনা সাধারণত বিরল। আমরা এখানে আসতে পেরে গর্বিত বোধ করছি।’

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

ইতালির নাগরিক জোসেফ বলেন, ‘এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে। এটা সবার জন্যই একটি আনন্দঘন এবং আবেগময় মুহূর্ত। নানা দেশ থেকে আমরা আজ এখানে এসেছি। ভাষার প্রতি এমন আবেগ ও ভালোবাসা আমাদের মুগ্ধ করেছে।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.