ভিডিও কল বা ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তুলে ব্ল্যাকমেইল করার দৌরাত্ম্য সম্প্রতি বেড়েই চলেছে। এবার ভারতের কর্ণাটকের বেলগাভিতেও ঘটেছে এমন এক চাঞ্চল্যকর ঘটনা। এক ব্যক্তিকে ভয় দেখিয়ে ৫০ লক্ষ টাকা হাতানোর অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তদের নাম সমীর নিসার আহমেদ শেখ, আব্দুল রশিদ নাজির আহমেদ মাকান্দার এবং মোহাম্মদ দিলাওয়ার বালেকুন্দ্রি।

অভিযুক্তরা সকলেই গোকাক এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির ব্যক্তিগত মুহূর্তের কিছু দৃশ্য গোপনে ক্যামেরাবন্দি করেছিল ওই চক্রটি। এর পর সেই ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে দেওয়া এবং সংবাদমাধ্যমে ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে মোটা টাকা দাবি করা হয়। ভুক্তভোগী ওই ব্যক্তি মালমারুতি থানায় অভিযোগ জানালে তদন্তে নামে পুলিশ।
এর পরেই ওই তিন জনকে ধরা হয়।
তদন্তকারীদের দাবি, অভিযুক্তদের কাছ থেকে একাধিক মোবাইল ফোন, পেন ড্রাইভ, মেমোরি কার্ড এবং গোপন ক্যামেরার সরঞ্জাম উদ্ধার হয়েছে। এমনকী অপরাধের কাজে ব্যবহৃত একটি দামি গাড়িও জব্দ করেছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং তথ্যপ্রযুক্তি আইনে মামলা রুজু হয়েছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এই চক্রটি আর কাউকে একইভাবে ব্ল্যাকমেইল করেছে কি না, বর্তমানে তা খতিয়ে দেখছে মালমারুতি থানার পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


