কলম্বিয়ান কনটেন্ট ক্রিয়েটর অ্যাঞ্জেল মন্টোয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে গত ৩০ জানুয়ারি। একটি ভাইরাল স্টান্টের জন্য সেতু থেকে নদীতে লাফ দেয়ার তিনদিন পর মরদেহ পাওয়া যায় তার। মৃত্যুকালে ৩০ বছর বয়স হয়েছিল এ তারকার।

সম্প্রতি মার্কিন প্রভাবশালী ম্যাগাজিন পিপল স্থানীয় সংবাদের বরাত এক প্রতিবেদনে জানিয়েছে, গত ২৭ জানুয়ারি দক্ষিণ আমেরিকার দেশ কাউকা নদী থেকে একটি যানবাহন চলাচলকারী সেতু থেকে লাফ দেন অ্যাঞ্জেল মন্টোয়া। এ ঘটনার একটি ভিডিও এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা গেছে, কলম্বিয়ার তুলুয়ার বাসিন্দা মন্টোয়াকে সেতু থেকে লাফ দেয়ার আগে ক্যামেরার সামনে স্প্যানিশ ভাষায় বলতে দেখা যায়, ‘পরে দেখা হবে।’ এরপর নদীতে পড়ার পর সাঁতার কাটার চেষ্টা করার আগেই স্রোতে ভেসে যান তিনি।
কলম্বিয়ার ভ্যালে দেল ককা বিভাগের বুগালাগ্রান্ডে শহরের স্বেচ্ছাসেবক দমকল বিভাগ এবং পার্শ্ববর্তী পৌরসভার দমকলকর্মীরা-সহ স্থানীয় কর্তৃপক্ষ কনটেন্ট ক্রিয়েটরকে উদ্ধারের জন্য দ্রুত উদ্ধার অভিযান চালায়। কিন্তু সাম্প্রতিক আবহাওয়ার কারণে নদীর পানির স্তর বেশি হওয়ায় সেই প্রচেষ্টা বিলম্বিত হয়।
এ ঘটনার তিনদিন পর সেতু থেকে কয়েক মাইল দূরে শ্রমিকরা অ্যাঞ্জেল মন্টোয়ার মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে উদ্ধারকারী দল মরদেহ উদ্ধার করে এবং ভ্যালের ঝুঁকি ব্যবস্থাপনার নিরাপত্তা কর্মকর্তা ফ্রান্সিসকো টেনোরিও তার মৃত্যু ও পরিচয় নিশ্চিত করেন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
ফ্রান্সিসকো টেনোরিও স্থানীয়দের প্রতি অনুরোধ জানিয়ে বলেছেন, ভ্যালে দেল ককার মানুষকে তাদের জীবণের ঝুঁকি না নেয়ার জন্য অনুরোধ করছি। আমরা এখন বর্ষাকালে আছি। প্রায় ২৫টি পৌরসভা আকস্মিক বন্যা এবং মুষলধারে বৃষ্টিপাতের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জীবন সবচেয়ে মূল্যবান উপহার এবং এটিকে ঝুঁকির মধ্যে ফেলা উচিত নয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


