Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home বাংলাদেশের নামে ছোট্ট সুন্দর একটি গ্রাম আছে কাশ্মীরে
আন্তর্জাতিক ট্র্যাভেল

বাংলাদেশের নামে ছোট্ট সুন্দর একটি গ্রাম আছে কাশ্মীরে

By Saiful IslamMay 23, 2023Updated:May 23, 20233 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীর এখন ভ্রমণ গন্তব্য হিসেবে বাংলাদেশের মানুষের খুব পছন্দের এক জায়গা। তবে যাঁরা কাশ্মীর ভ্রমণে যান, তাঁদের অনেকেরই হয়তো জানা নেই সেখানে বাংলাদেশ নামে একটি গ্রাম আছে। কাশ্মীরের বান্দিপোরা শহর থেকে মোটামুটি কিলোমিটার তিরিশেক দূরে এর অবস্থান।

উলার হ্রদের ধারে অবস্থিত গ্রামটির জনসংখ্যা ৩০০-এর মতো। জলপ্রপাতে ভরা, পর্বতঘেরা জায়গাটিতে যাওয়াও তেমন কঠিন ব্যাপার নয়। বান্দিপোরা-সপোরা রোড ধরে গেলে সেখানে পৌঁছে যেতে পারবেন। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ক্রমেই পর্যটকদের নজর কাড়ছে। বাড়তি পাওয়া হলো উলার হ্রদে মাছ শিকার, নৌভ্রমণ ও পাখি দেখার সুযোগ।

এবার বরং গ্রামটির নাম বাংলাদেশ কীভাবে হলো তা জেনে নেওয়া যাক। এখন যেখানে গ্রামটি, সেখান থেকে কিছুটা দূরে জুরিমন নামে একটি গ্রাম ছিল। ১৯৭১ সালে ওই গ্রামে বড় একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সেখানকার বাসিন্দারা আশ্রয়হীন হয়ে পড়েন। পোড়া জায়গাটা থেকে কিছুটা দূরে সুবিধামতো একটি জায়গা বেছে নিয়ে আবার নতুন করে ঘরবাড়ি বানাতে শুরু করেন গ্রামবাসী। এ সময়ই তৎকালীন পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হয়ে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়। এদিকে নতুন আশায় বুক বাধা সেই জুরিমনের বাসিন্দারা তাঁদের নতুন বসতির নাম রাখেন সদ্য স্বাধীন দেশ বাংলাদেশের নামে।

অনেকগুলো বছর সরকারি নথিতে ছিল না গ্রামটির নাম। তবে বান্দিপোরা ডিসি অফিস ২০১০ সালে এর বাংলাদেশ নাম ও আলাদা গ্রাম হিসেবে একে স্বীকৃতি দেয়। সরকার যদি সুযোগ-সুবিধা বাড়ায় এবং গ্রামটির উন্নয়ন ঘটায়, তবে এটি আরও বেশি পর্যটক টানতে পারবে বলে মনে করেন বাইরে থেকে এখানে ঘুরতে আসা পর্যটকেরা। এখানকার সৌন্দর্যও তাঁদের আকৃষ্ট করে।

গ্রামটির জনসংখ্যা ধীরে ধীরে বাড়ছে। আগে অল্প কিছু ঘর থাকলেও এখন মোটামুটি ৫০-৬০টি ঘর আছে। এমনিতে এখানকার বাসিন্দারা কৃষি ও মাছ শিকার করে জীবন ধারণ করলেও সম্প্রতি পর্যটনের দিকেও ঝুঁকছে।

গোলাম হাসান নামে স্থানীয় এক ব্যক্তি, যিনি প্রথম নৌকা নামান হ্রদটিতে, তিনি জানান, এলাকাটায় আরও পর্যটক আনার জন্য ভিন্নরকম একটা নৌকা তৈরি করতে কয়েক দিন সময় লাগে তাঁর। এমনিতেও ভারতের বিভিন্ন জায়গা থেকে এবং বিদেশ থেকে কাশ্মীর বেড়াতে আসা পর্যটকদের কাছেও উলার হ্রদ বেশ পরিচিত।

হ্রদে শিকারা বা কাঠের নৌকা নামানো অপর একজন স্থানীয় বাসিন্দা জানান, গ্রাম ও প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে তাঁরা গর্বিত। তাঁদের লক্ষ্য কাশ্মীরে আসা পর্যটকদের কাছে গ্রামটিকে ‘অবশ্যই ভ্রমণ করা উচিত’ এমন গন্তব্যে পরিণত করা। সম্প্রতি উলার হ্রদের চারপাশে দক্ষিণী একটি ছবির শুটিং হয়েছে। এটিরর পরিচালক অদিত্য সুহাস।

এদিকে সরকারও গ্রামবাসীর ও এখানকার পর্যটনের উন্নয়নে প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছে। ‘এই এলাকার পর্যটনের উন্নয়নে সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা নিচ্ছে সরকার। স্থানীয়রা যেন আরও বেশি আয় করতে পারেন এবং জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটাতে পারেন সেজন্য সব ধরনের সহযোগিতা করব আমরা।’ বলেন এক সরকারি কর্মকর্তা।

এদিকে বান্দিপোরার ডেপুটি কমিশনার ড. অওয়াইস আহমেদ কাশ্মীরের এই গ্রাম সম্পর্কে বার্তা সংস্থা এএনআইকে বলেন, ‘পর্যটন মানেই কেবল জনপ্রিয় সব গন্তব্য নয়, এটি একই সঙ্গে তুলনামূলক অচেনা জায়গাগুলোয় ভ্রমণ ও স্থানীয় সংস্কৃতি সম্পর্কে জানা। পর্যটকদের আবিষ্কারের প্রতীক্ষায় থাকা একটি রত্ন হলো বান্দিপোরার বাংলাদেশ নামের গ্রামটি। পর্যটকদের জন্য হোম স্টেসহ বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যবস্থা করে এবং স্থানীয় সংস্কৃতিকে যেন তাঁরা জানতে পারেন, সেটা নিশ্চিত করে এখানকার পর্যটনের উন্নয়নে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আশ্চর্য সুন্দর এই গ্রামের ঐতিহ্য ও রীতি পর্যটকদের সামনে তুলে ধরতে কিছু উৎসব আয়োজনের পরিকল্পনা আছে আমাদের। এমন একটি পর্যটনকাঠামো তৈরি করতে চাই, যাতে পর্যটক ও স্থানীয় বাসিন্দা দুই পক্ষই উপকৃত হয়।’

সূত্র: এএনআই, টাইমস অব ইন্ডিয়া, রাইজিং কাশ্মীর, স্টিমিট ডট কম

সোনা দিয়ে ওজন নববধূর! ভাইরাল ভিডিও

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘কাশ্মীরে আছে, আন্তর্জাতিক একটি গ্রাম ছোট্ট ট্র্যাভেল নামে প্রভা বাংলাদেশের সুন্দর
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
নারীদের লাইসেন্স দেবে ইরান

এবার মোটরসাইকেল চালানোর লাইসেন্স পাবেন ইরানি নারীরা

February 4, 2026
ভারতে যাত্রীবাহী ২ বিমানের সংঘর্ষ

ভারতে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর ২ যাত্রীবাহী বিমানে সংঘর্ষ

February 4, 2026
News

বাঘ পুষতেন, শিকার করতেন বাজপাখি দিয়ে, কে এই সাইফ ইসলাম

February 4, 2026
Latest News
নারীদের লাইসেন্স দেবে ইরান

এবার মোটরসাইকেল চালানোর লাইসেন্স পাবেন ইরানি নারীরা

ভারতে যাত্রীবাহী ২ বিমানের সংঘর্ষ

ভারতে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর ২ যাত্রীবাহী বিমানে সংঘর্ষ

News

বাঘ পুষতেন, শিকার করতেন বাজপাখি দিয়ে, কে এই সাইফ ইসলাম

বিদেশযাত্রার স্বপ্ন

বৈধ ভিসা থাকলেও যেসব কারণে ভেঙে যেতে পারে বিদেশযাত্রার স্বপ্ন

সিন্ধু সভ্যতার

মহেঞ্জোদারো, সিন্ধু সভ্যতার এক বিস্ময়কর মহাগাথা

home minister us ambassador

নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত

এপস্টাইন

যে কারণে সরিয়ে নেয়া হলো এপস্টাইন কেলেঙ্কারির হাজারো নথি

প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা

ফোনে যোগাযোগ বন্ধ করায় প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, তরুণী গ্রেপ্তার

তিন বোনের আত্মহত্যা

৯ তলা থেকে লাফ দিয়ে তিন বোনের আত্মহত্যা

শিশু

৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় এই শিশু

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.