Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home»খেলাধুলা»ড্রিবলিংয়ে সেরা ভিনিসিয়াস; শীর্ষ পাঁচের তিনজনই ব্রাজিলের
খেলাধুলা ফুটবল

ড্রিবলিংয়ে সেরা ভিনিসিয়াস; শীর্ষ পাঁচের তিনজনই ব্রাজিলের

By Saiful IslamMay 6, 20232 Mins Read

স্পোর্টস ডেস্ক : তরুণ ফুটবলারদের মধ্যে ড্রিবলিংয়ে সেরা কে? এই প্রশ্নের উত্তর খুঁজে বের করেছে ফ্রান্সের ফুটবলভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সিআইইএস। তালিকার শীর্ষে রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়রের নাম। সবমিলিয়ে সফল ড্রিবলিংয়ে আধিপত্য এই ব্রাজিলিয়ান তরুণের। শীর্ষ পাঁচের মধ্যে তিনজনই ব্রাজিলের। খবর সিআইইএস ফুটবল অবজারভেটারির।

ড্রিবলের জাদুতে প্রতিপক্ষকে কুপোকাত করে এগিয়ে যাওয়া। ফুটবলে এরচেয়ে সুন্দর ও প্রশান্তির মুহূর্ত আর কী হতে পারে? পেলে, ম্যারাডোনা, ক্রুইফ কিংবা লিওনেল মেসি, নেইমার, ক্রিস্টিয়ানো রোনালদো। ড্রিবলিংয়ের জাদুতে দিনের পর দিন সমর্থকদের সম্মোহিত করে গেছেন বিশ্বসেরা এই তারকারা।

ক্যারিয়ারের গোধূলি লগ্নে মেসি-রোনালদো ও নেইমার। নিয়ম মেনে নিতে হবে বিদায়। যদিও সমর্থকদের আনন্দ দেয়ার দায়িত্বটা এরইমধ্যে বুঝে নিয়েছেন এমবাপ্পে- হাল্যান্ডরা। তবে প্রশ্ন আসতেই পারে তরুণদের মাঝে কাদের ড্রিবলিং মোহিত করছে ফুটবল দুনিয়াকে?

এই প্রশ্নের উত্তর খুঁজে বের করেছে ফুটবলভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সিআইইএস ফুটবল অবজারভেটারি। গত এক বছরে অনূর্ধ্ব-২৩ পর্যায়ে আক্রমণভাগের যেসব ফুটবলার লিগে অন্তত ১৫’শ মিনিট খেলেছেন তাদের ওপর গবেষণা চালিয়েছে প্রতিষ্ঠানটি।

তালিকার প্রথম নামটি রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র। ২০১৮ সালে ফ্ল্যামেঙ্গো থেকে রিয়ালে যোগ দেয়া ভিনিসিয়াস নিজেকে অন্যতম সেরা ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। সবশেষ এক বছরে প্রতিটি সফল ড্রিবল সম্পন্ন করতে গড়ে সময় নিয়েছেন ১৫ মিনিট ৩২ সেকেন্ড। তুমুল প্রতিদ্বদ্বিতাপূর্ণ ম্যাচে তার সাফল্যের হার ৫০ দশমিক ৩ শতাংশ।

তালিকার দুইয়ে থাকা নামটিও আরেক ব্রাজিলিয়ান তরুণের। তবে ভিনিসিয়াসের মতো পরিচিতি হয়নি তার। সান্তোসে খেলা এই ফুটবলারের নাম অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল। সফল ড্রিবলিংয়ে ভিনিসিয়াসের চেয়েও এগিয়ে এই তরুণ। গড়ে সময় নেন মাত্র ১৩ মিনিট ৫৬ সেকেন্ড। সাফল্যের হার ৬৪ দশমিক ৩ শতাংশ। তবে নিজ দল ও প্রতিপক্ষ দলের শক্তির মাত্রায় ভিনিসিয়াসের চেয়ে পিছিয়ে অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল।

তিন নম্বরে আছেন বায়ার্ন মিউনিখের জার্মান তারকা জামাল মুসিয়ালা। প্রতি ২০ মিনিট ১৪ সেকেন্ডে একটি সফল ড্রিবলিংয়ের পাশাপাশি তার সাফল্যের হার ৬০ দশমিক ১ শতাংশ।

আয়াক্সে খেলা ঘানার অ্যাটাকিং মিডফিল্ডার মোহাম্মদ কুদুস আছেন তালিকার ৪ নম্বরে। তিনি সময় নেন ১৮ মিনিট ১০ সেকেন্ড। সাফল্যের হারও ঈর্ষনীয় ৭৬ দশমিক ৯ শতাংশ।

এরপরেই আছে রিয়ালে খেলা আরেক ব্রাজিলিয়ান রদ্রিগোর নাম। সফল ড্রিবলিংয়ে তার সময় লাগে ২৫ মিনিট ৪২ সেকেন্ড। সাফল্যের হার ৬১ দশমিক ২ শতাংশ। সবমিলিয়ে শীর্ষ পাঁচের তিনজনই ব্রাজিলিয়ান তরুণ, নেই কোনো আর্জেন্টাইন।

খেলাধুলা ড্রিবলিংয়ে তিনজনই পাঁচের ফুটবল ব্রাজিলের ভিনিসিয়াস; শীর্ষ সেরা
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Sports

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত

February 1, 2026
বিশ্বকাপে খেলবে পাকিস্তান

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারতের বিপক্ষে ম্যাচ

February 1, 2026
পাকিস্তান

টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে তৃতীয়বারের মতো হোয়াইটওয়াশ করলো পাকিস্তান

February 1, 2026
Latest News
Sports

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত

বিশ্বকাপে খেলবে পাকিস্তান

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারতের বিপক্ষে ম্যাচ

পাকিস্তান

টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে তৃতীয়বারের মতো হোয়াইটওয়াশ করলো পাকিস্তান

বিশ্বকাপ

বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

বিশ্বকাপের আম্পায়ার

বিশ্বকাপের আম্পায়ার ও ম্যাচ রেফারিদের তালিকা প্রকাশ আইসিসির, বাংলাদেশের কেউ আছে কী?

বিশ্বকাপ বয়কটে বিপদের সামনে ভারত

বাংলাদেশের বিশ্বকাপ বয়কটে বড় বিপদের সামনে ভারত!

মিরপুর স্টেডিয়াম মিডিয়া প্রবেশ নিষিদ্ধ

মিরপুর স্টেডিয়ামে ম্যাচ ও অফিসিয়াল ইভেন্ট ছাড়া মিডিয়া প্রবেশ নিষিদ্ধ

চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফ ড্র

চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফ ড্র: কে কার প্রতিপক্ষ

আর্জেন্টাইন ভক্ত

আর্জেন্টাইন ভক্তদের জন্য বড় সুখবর

বিসিসিআই

ভারতে বিশ্বকাপ আয়োজনে অনিশ্চয়তা, যা বলছে বিসিসিআই

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.