Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় আচরণবিধি ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা : সিইসি
জাতীয় জাতীয় সংসদ নির্বাচন

আচরণবিধি ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা : সিইসি

By Sibbir OsmanDecember 20, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : কেউ নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সিইসি

Advertisement

বুধবার (২০ ডিসেম্বর) সকালে রাজশাহী সার্কিট হাউসে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ হুঁশিয়ারি দেন।

সিইসি বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রার্থীদের বার্তা দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রার্থীদের পারস্পরিক সম্পর্ক বজায় রেখে আচরণবিধি মেনে চলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা চাওয়া হয়েছে। কেউ আচরণবিধি ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, প্রার্থীসহ আমরা সবাই মিলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অনুকূল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছি। আমরা বিশ্বাস করি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবং ভোটাররাও কেন্দ্রে আসবেন। এই বিশ্বাস ও প্রত্যয় আমাদের আছে।

তিনি আরও বলেন, নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের সঙ্গে আমাদের মতবিনিময় সভা হয়েছে। তারা অত্যন্ত আন্তরিক। তারা কিছু সমস্যার কথা বলেছেন, যা স্থানীয় প্রশাসনসহ আমরা শুনেছি। সেই সমস্যাগুলো যদি সত্যি হয় তাহলে কীভাবে নিরসন করা যায়, সেই গাইডলাইন আমরা দিয়েছি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা আশা করি প্রার্থীরা আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছেন তা পালনে আন্তরিকভাবে চেষ্টা করবেন। এ ছাড়া আচরণবিধি লঙ্ঘন ও কোনো ধরনের সহিংসতা হলে তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা গ্রহণ করবে।

এর আগে মতবিনিময় সভায় রাজশাহী জেলার চারটি সংসদীয় আসনের নৌকা প্রতীকের প্রার্থী ব্যতীত অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের স্ব স্ব আসনের নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন। এ সময় নৌকা প্রতীকের প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থীসহ কতিপয় প্রার্থীদেরকে পুলিশ প্রশাসন দিয়ে ভীতি তৈরি এবং অবৈধভাবে চাপ প্রয়োগের চেষ্টা করছেন বলে অভিযোগ করেন। পরে প্রধান নির্বাচন কমিশনার আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

নির্বাচন থেকে সরে দাঁড়াতে হুমকি পাচ্ছেন ডলি সায়ন্তনী

সভায় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম, রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার বিপ্লব বিজয় তালুকদার এবং রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ প্রমুখ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
বন্যার শঙ্কা

আগামী ৩ দিন ভারী বৃষ্টির অভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা

July 18, 2026
Press

রাজনীতির গুণগত পরিবর্তন করে দেখিয়েছেন তারেক রহমান: প্রেস সচিব

July 18, 2026
রেকর্ড বিদ্যুৎ উৎপাদন

কাপ্তাইয়ের পাঁচ ইউনিটে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন, খোলা ১৬ জলকাপট

July 18, 2026

Latest News

বন্যার শঙ্কা

আগামী ৩ দিন ভারী বৃষ্টির অভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা

Press

রাজনীতির গুণগত পরিবর্তন করে দেখিয়েছেন তারেক রহমান: প্রেস সচিব

রেকর্ড বিদ্যুৎ উৎপাদন

কাপ্তাইয়ের পাঁচ ইউনিটে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন, খোলা ১৬ জলকাপট

প্রবাসী কার্ড

আগস্টে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’

PM

রাজধানীর ৫০টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

গ্রেফতার

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৩, মামলা ৩৮

মির্জা ফখরুল

চীনের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে: মির্জা ফখরুল

Air-quality

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

গ্যাস সরবরাহ

১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

PM

রাজধানীতে যানবাহনের হর্ন নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa