অসৌজন্যমূলক আচরণের ভিডিও ভাইরাল হওয়ায় হাইকোর্ট বিভাগের বিচারপতি আব্দুল মান্নানকে বিচারিক ক্ষমতা খেকে সরিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি। বৃহস্পতিবার প্রধান বিচারপতির দপ্তর থেকে এ তথ্য জানা যায়।

সম্প্রতি সুপ্রিম কোর্টে যে বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি, সেখানে তাকে কোনো বিচারিক ক্ষমতায় রাখা হয়নি। কজলিস্টের তালিকাতেও তাকে রাখা হয়নি।
বিচারিক পরিভাষা বাদ দিয়ে প্রশাসনিক পরিভাষায় এই ক্ষমতা কেড়ে নেয়াকে ওএসডিও বলা যায়।
কুমিল্লায় এপেক্স ক্লাবের অনুষ্ঠানে গিয়ে অসৌজন্যমূলক আচরণ করেন বিচারপতি আব্দুল মান্নান। তিনি সেখানে বিচারপতি পরিচয় দিয়ে হুমকি দেন এবং বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
গত ৩ এপ্রিল সকালে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে। এ ঘটনার ২ মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
২০২৪ সালের ৯ অক্টোবর বিচারপতি মো. আব্দুল মান্নান হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি পিরোজপুর জেলার জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


