২০০৮ সালে দিল্লি ডেয়ারডেভিলস দলের কাছে বিরাট কোহলিকে দলে নেওয়ার সুবর্ণ সুযোগ এসেছিল। কিন্তু, সেই সুযোগ তারা হাতছাড়া করে। Virender Sehwag on Virat Kohli: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনিং ব্যাটার বীরেন্দ্র সেহওয়াগ জানিয়েছেন, ২০০৮ সালে বিরাট কোহলিকে নিজেদের দলে নেওয়ার সুবর্ণ সুযোগ ছিল দিল্লি ডেয়ারডেভিলসের (বর্তমানে দিল্লি ক্যাপিটালস) সামনে। কিন্তু, তারা সেই সুযোগ হেলায় হারিয়েছিল। সেহওয়াগ জানিয়েছেন, দিল্লি ডেয়ারডেভিলস দলে এমন একজন ব্য়াটার ছিলেন, যিনি টপ অর্ডারে ব্যাট করতে পারতেন। আর সেকারণেই কোহলিকে দলে নেওয়া হয়নি।

দিল্লি ডেয়ারডেভিলস দলে আগে থেকেই সেহওয়াগ, গৌতম গম্ভীর এবং মনোজ তিওয়ারিদের মতো ব্যাটার ছিল। এই পরিস্থিতিতে টপ অর্ডারে জায়গা অর্জন করা, বেশ কঠিন হয়ে গিয়েছিল। বিরাট কোহলি তৃতীয় কিংবা চতুর্থ স্থানে ব্যাটিং করতেন। এই পরিস্থিতিতে ফ্র্যাঞ্চাইজ়ির পক্ষ থেকে বিরাটকে না নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। পরিবর্তে সেই সময় দিল্লি ডেয়ারডেভিলসে প্রদীপ সাংওয়ান (Pradeep Sangwan) নামে একজন বোলারকে নেওয়া হয়েছিল। এরপর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলে যোগ দেন বিরাট কোহলি। এখনও পর্যন্ত তিনি ফ্র্যাঞ্চাইজ়ি বদল করেননি।
সত্যিটা জানালেন বীরেন্দ্র সেহওয়াগ
জিও হটস্টারে কমেন্ট্রি করার সময় সেহওয়াগ বলেন, ‘২০০৮ সালে আইপিএল টুর্নামেন্টের প্রথম মরশুমে দিল্লি ডেয়ারডেভিলস দলে শিখর ধাওয়ানের সঙ্গে তিলকরত্নে দিলশান ছিলেন। দুজনেই ওপেনার ছিলেন। কিন্তু, আমরা তিন এবং পাঁচ নম্বরে ব্যবহার করতে চেয়েছিলাম। কারণ, আমি আর গৌতম ইনিংস শুরু করতাম। চার নম্বরে ব্যাট করার কথা ছিল মনোজ তিওয়ারির। ফলে দলের টপ অর্ডারে একাধিক বিকল্প ছিল। সেই জায়গায় বিরাটকে ব্যাটিং অর্ডারে ফিট করা বেশ মুশকিল হত।’
ভারতের এই প্রাক্তন ক্রিকেটার আরও যোগ করেন, ‘বিরাট কোহলি একজন টপ অর্ডার ব্যাটার। কিন্তু, ওই সময় ও তৃতীয় কিংবা চতুর্থ নম্বরে ব্যাট করত। আমাদের কাছে এমন কোনও স্লট খালি ছিল না। সেকারণে বিরাট কোহলিকে ছেড়ে আমরা প্রদীপ সাংওয়ানকে বেছে নিয়েছিলাম।’
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
প্রদীপ সাংওয়ানের ক্রিকেট কেরিয়ার
ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি। অন্যদিকে, প্রদীপ সাংওয়ান ইতিমধ্যে হারিয়ে গিয়েছেন। ২০২৩ সালে তিনি ঘরোয়া ক্রিকেটে শেষ ম্য়াচ খেলেছিলেন। ঘরোয়া ক্রিকেটে তিনি দিল্লির হয়ে খেলতেন। ২০০৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের সদস্য ছিলেন। এই দলকে নেতৃত্ব দিয়েছিলেন বিরাট কোহলি। প্রদীপ ৫৮ প্রথম শ্রেণীর ম্য়াচে মোট ১৭৮ উইকেট শিকার করেছিলেন। অন্যদিকে, ৬০ লিস্ট এ ম্য়াচে শিকার করেছিলেন ৯৯ উইকেট। টি-২০ ক্রিকেটে তিনি ১০২ ম্য়াচ খেলেছিলেন। ইতিমধ্যে ১০৪ উইকেট শিকার করেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


