জুমবাংলা ডেস্ক : সৌদি আরবের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে চলতি বছরের হজের শেষ ফ্লাইট ছেড়ে গেছে বুধবার (১২ জুন)। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ইতোমধ্যে মোট ৮৫ হাজার ১২৯ জন সৌদি আরবে পৌঁছেছেন। তবে ভিসা পাওয়ার পরও এবার ৫১ জন হজে যেতে পারেননি। তাদের মধ্যে সরকারি মাধ্যমে তিনজন, বেসরকারি মাধ্যমের ৪৮ জন রয়েছেন। ধর্ম মন্ত্রণালয় থেকে এ তথ্য জানা গেছে।

Hajj

Advertisement

৫১ জন কেন হজে যেতে পারেননি এর সুস্পষ্ট কারণ এখনও জানা যায়নি। এবার সরকারি মাধ্যমে হজে গেছেন চার হাজার ৪৮২ জন এবং বেসরকারি মাধ্যমে ৮০ হাজার ৬৩০ জন।

ধর্ম মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের হজযাত্রীরা ২১৭টি ফ্লাইটে সৌদি আরবে গিয়েছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১০৫টি, সৌদি এয়ারলাইনস ৭৫টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ৩৭টি ফ্লাইট পরিচালনা করে।

এদিকে, চলতি বছর হজ করতে গিয়ে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ১৭ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।

সবশেষ বুধবার মারা যাওয়া দুজনের নাম মো. শাহ আলম (৭৭) ও সুফিয়া খাতুন (৬২) বলে জানা গেছে। তাদের বাড়ি কুমিল্লা ও কিশোরগঞ্জ জেলায়। মারা যাওয়া ১৭ বাংলাদেশি হজযাত্রীর মধ্যে ১৫ জন পুরুষ ও দুইজন নারী।

এর আগে গত ১০ জুনও একদিনে গোলাম কুদ্দুস (৫৪) ও শাহাজুদ আলী (৫৫) নামে দুইজন হজযাত্রী মারা গেছেন। তাদের দুজনের বাড়িই রংপুর জেলায়। এর মধ্যে গোলাম কুদ্দুস তারাগঞ্জ ও শাহাজুদ আলী পীরগঞ্জের বাসিন্দা।

স্মৃতিভ্রংশের ঝুঁকি কমায় ভায়াগ্রা

এ বছর হজ পালনে গিয়ে মারা যাওয়া অপর হজযাত্রীরা হলেন নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার মো. আসাদুজ্জামান (৫৭), ভোলা জেলার মো. মোস্তফা (৯০), কুড়িগ্রাম জেলার মো. লুৎফর রহমান (৬৫), ঢাকা জেলার নবাবগঞ্জের মো. মুরতাজুর রহমান (৬৩), চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার মোহাম্মদ ইদ্রিস (৬৪), ঢাকা জেলার কদমতলির মোহাম্মদ শাহজাহান (৪৮), কুমিল্লা জেলার মো. আলী ইমাম ভুঁইয়া (৬৫), কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মো. জামাল উদ্দিন (৬৯), কক্সবাজার জেলার রামু উপজেলার মোহাম্মদ নুরুল আলম (৬১), কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার মাকসুদ আহমদ (৬১), ফরিদপুর জেলার নগরকান্দার মমতাজ বেগম (৬৩), ঢাকার রামপুরার বাসিন্দা আরিফুল ইসলাম (৫৭) ও গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার মো. সোলাইমান (৭৩)।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.