জুমবাংলা ডেস্ক : চলন্ত ট্রেন থেকে পড়ে হারিয়ে যায় এক সৌদিপ্রবাসীর ব্যাগ। ভিসা-পাসপোর্ট-বিমান টিকিট ছিল ব্যাগে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন কল পেয়ে এই ব্যাগ ও বাকি সব সামগ্রী উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

বৃহস্পতিবার (২৮ মার্চ) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বুধবার (২৭ মার্চ) ভোরে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়। ট্রেনে তখন ভিড় ছিল। কোনও আসন ফাঁকা না পেয়ে দরজার কাছে দাঁড়ানো সিরাজগঞ্জ সদরের রেলওয়ে কলোনীর অধিবাসী সৌদিপ্রবাসী মমিন শেখের (৪৫) পাসপোর্ট-বিমান টিকেটসহ ব্যাগটি অসাবধানতাবশত ট্রেনের বাইরে পড়ে যায়।

ব্যাগ কুড়িয়ে পাওয়া হাজেরা বেগমের মাধ্যমে এটি মমিন শেখকে বুঝিয়ে দেওয়া হয়

ঘটনার আকস্মিকতায় মমিন শেখ অজ্ঞান হয়ে যান। তার সহযাত্রী ফাহিম এই তথ্য জানিয়ে ‘৯৯৯’ নম্বরে ফোন করে উদ্ধার সহায়তার অনুরোধ জানান।

তিনি বলেন, সেদিন বেলা ২টায় সৌদি আরবের ফ্লাইট, ব্যাগটি না পেলে তার আত্মীয়ের সর্বনাশ হয়ে যাবে, যথাসময়ে কাজে যোগ না দিলে চাকরিও চলে যেতে পারে। এমন তথ্যের ভিত্তিতে ৯৯৯ অফিস থেকে টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়িতে বিষয়টি দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য জানায়।

সংবাদ পেয়ে টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ি এ বিষয়ে অনুসন্ধানে নামে এবং খোঁজ-খবর নিতে থাকে। পরে তারা খবর পান যে রেল কিলোমিটার নম্বর ৩০৯, পুংলী নামক স্থানে রেললাইনের পাশে পড়ে থাকা অবস্থায় হাজেরা বেগম (৪০) নামে এক নারী ব্যাগটি খুঁজে পান। তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ব্যাগটি নিয়ে টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হাজির হন। হাজেরা বেগমের মাধ্যমে ব্যাগটি মমিন শেখকে বুঝিয়ে দেওয়া হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.