বলিউডে আবারও নিরাপত্তা জড়িত ঘটনা শিরোনামে। সম্প্রতি জনপ্রিয় অভিনেতা রণবীর সিং হুমকিমূলক বার্তার শিকার হয়েছেন। জানা গেছে, এক ভয়েস নোটের মাধ্যমে প্রেরক কোটি কোটি টাকা দাবি করে হুমকি প্রদান করেছেন। বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করে রণবীর সঙ্গে সঙ্গে মুম্বাই পুলিশকে অবহিত করা হয়।

এই ঘটনার পর তার বাসভবনের নিরাপত্তা বাড়ানো হয়। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং হুমকিদাতার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এদিকে, গত ৩১ জানুয়ারি রাতের ঘটনা বলিউডে নতুন আতঙ্ক সৃষ্টি করেছে। জুহু এলাকায় নির্মাতা রোহিত শেট্টির বাসভবনের সামনে গুলির ঘটনা ঘটে, যেখানে ‘শেট্টি টাওয়ার’-এর দিকে প্রায় পাঁচ রাউন্ড বুলেট ছোড়া হয়। মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ জানায়, অস্ত্র সরবরাহকারী হিসেবে অভিযুক্ত আসারাম ফাসলে ওরফে বাবুকে চিহ্নিত করা হয়েছে। তিনি গ্যারেজ মেকানিক হলেও গত চার বছর ধরে বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
এর আগে, সুপারস্টার সালমান খানও লরেন্স বিষ্ণোইয়ের পক্ষ থেকে প্রাণনাশের হুমকি পেয়েছিলেন। ‘সিকন্দর’ ছবির মুক্তির আগে সাংবাদিকদের কাছে তিনি বলেন, “ভগবান, আল্লাহ সবই তার হাতে। যতদিন বাঁচার কথা, ততদিনই বাঁচব। তবে মাঝে মাঝে দু’জন লোক সঙ্গে নিয়ে চলতে হয়, সেটাই একটু সমস্যা।”
বলিউডের এই ধারাবাহিক হুমকিমূলক ঘটনায় সাধারণ দর্শকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
সূত্র: এমএসএন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


