ভোক্তা অধিকার যখন ইচ্ছা তখনই অভিযানে আসতে পারবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে মৌলভীবাজার পাইকারি বাজার পরিদর্শন করে তিনি এ কথা বলেন।
এ সময় বিভিন্ন পাইকারি দোকানে মন্ত্রী নিজেই বিভিন্ন পণ্যের দাম পর্যবেক্ষণের পাশাপাশি মান নিশ্চিতে জোর দেন। বিশেষ করে রমজানে পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে না যায় সে দিকে খেয়াল রাখতে ব্যবসায়ীদের পরামর্শ দেন ইশরাক হোসেন।
তিনি আরও বলেন, জুলাই যোদ্ধাদের পুনর্বাসন বিষয়ে প্রধানমন্ত্রী খোঁজখবর নিয়েছেন। প্রধানমন্ত্রী আমাদের ডেকেছিলেন এবং জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসা, পুনর্বাসন, তাদের পরিবারের সদস্যদের শিক্ষা ও বিভিন্ন ভাতার বিষয়ে জানতে চেয়েছেন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
ইশরাক হোসেন বলেন, জুলাই ফাউন্ডেশনের অতীত কার্যক্রম সম্পর্কে আপনারা অবগত আছেন। সেখানে সরকারের পক্ষ থেকে একটি বড় অঙ্কের তহবিল দেওয়া হয়েছিল। সেই তহবিল যথাযথভাবে ব্যবহার হয়েছে কি না, সে বিষয়েও প্রধানমন্ত্রী জানতে চেয়েছেন। আমরা তার দিকনির্দেশনা গ্রহণ করেছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


