ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কেন্দ্র দখলসহ ২১টি অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে অভিযোগ তুলে ধরেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন। রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এসময় এনসিপি নেত্রী দেশের বিভিন্ন স্থানে প্রার্থী ও সমর্থকদের ওপর সহিংসতা, কেন্দ্র দখল, পোলিং এজেন্টকে ভোটকেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া, একজনের ভোট আরেকজন দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


