Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি ভোট বর্জন করলেন যারা
রাজনীতি

ভোট বর্জন করলেন যারা

By Shamim RezaJanuary 7, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : নানা অভিযোগে দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিভিন্ন আসনের প্রার্থীরা। ভোটকেন্দ্র দখল, জালভোট প্রদান, এজেন্টদেরকে জোরপূর্বক কেন্দ্র থেকে বের করে দেওয়াসহ বিভিন্ন অভিযোগ আনেন তারা।

ভোট গননা

Advertisement

এর মধ্যে জাতীয় পার্টি, বিএনএম, তৃণমূল বিএনপি, গণফোরামের দলীয় প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে নামা আওয়ামী লীগের নেতাও আছেন, আছেন সংসদ সদস্যরাও।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। মোট ২৯৯টি আসনে এ নির্বাচনে ভোটগ্রহণ হয়েছে।

ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, সরকারের সহযোগিতা পেয়েছিলাম বলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সহজ হয়েছে।

সিলেটের একটি আসনেই সংসদ সদস্য চার প্রার্থী ভোট বর্জন করেছেন। জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থীরা সিলেট-২, লালমনিরহাট-২, কক্সবাজার-৪, কুড়িগ্রাম-৪ ও নারায়ণগঞ্জ-২ আসনে ভোট বর্জন করেন।

সিলেট-২

ভোটকেন্দ্র দখলসহ নানা অভিযোগ এনে দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন সিলেট-২ আসনের বর্তমান সংসদ সদস্য ও গণফোরামের প্রার্থী মোকাব্বির খান চৌধুরী, জাতীয় পার্টির প্রার্থী ইয়াহইয়া চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান ও তৃণমূল বিএনপির আব্দুর রব মল্লিক।

সিলেট-৩

সিলেট-৩ আসনে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিবকে মারধর ও জাল ভোটসহ বিভিন্ন অভিযোগে ভোট বর্জন করেছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মো. ইহতেশামুল হক চৌধুরী।

সিলেট-৪

ভোটকেন্দ্র দখলসহ বিভিন্ন অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন সিলেট-৪ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী আবুল হোসেন।

চাঁপাইনবাবগঞ্জ-৩

নির্বাচনী এজেন্টদের হুমকি ও কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বিএনএম প্রার্থী মোহাম্মদ আব্দুল মতিন ভোট বর্জন করেছেন।

কুমিল্লা-১

কুমিল্লা-১ আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের ব্যারিস্টার নাঈম হাসান ও জাতীয় পার্টির লাঙল প্রতীকের আমির হোসেন সংবাদ সম্মেলন করে ভোট বর্জন করেন। নির্বাচনে তারা ব্যাপক কারচুপি, অনিয়ম ও প্রশাসনের অসহযোগিতার অভিযোগ করেছেন।

কুমিল্লা-১১

কেন্দ্র দখল, জাল ভোট দেওয়া, এজেন্টদের জোরপূর্বক কেন্দ্র থেকে বের করে দেওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের নেতা এবং কুমিল্লা-১১ আসনে ফুলকপি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান।

লালমনিরহাট-২

অনিয়ম, জাল ভোট ও পেশি শক্তির প্রয়োগের অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-২ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রাথী দেলোয়ার হোসেন।

কক্সবাজার-১

কক্সবাজার-১ চকরিয়া-পেকুয়া আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য জাফর আলম ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

কক্সবাজার ৩

নৌকার প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে কেন্দ্র দখল ও ব্যালটে জোরপূর্বক সিল মারার অভিযোগ তুলে কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের ঈগল প্রতীকের প্রার্থী মিজান সাঈদ ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

কক্সবাজার-৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ আসনের জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতীকের নুরুল আমিন সিকদার ভূট্টো ভোট বর্জন করেছেন।

নারায়ণগঞ্জ-২

নারায়ণগঞ্জ-২ আসনের একটি কেন্দ্রে নৌকা প্রতীকে সিল দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে সংঘর্ষের পর ভোট বর্জন করেছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী। পরে ওই বিদ্যালয়ের নারী ও পুরুষ কেন্দ্র দুটির ভোটগ্রহণ বাতিল করা হয়।

যশোর-১

নৌকার প্রার্থীর বিরুদ্ধে ৫৫টি কেন্দ্র দখলের অভিযোগে এনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট বর্জন করেছেন যশোর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন। তিনি জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বেনাপোলের সাবেক পৌর মেয়র।

টাঙ্গাইল-২

জাল ভোট, এজেন্ট‌দের মারধরসহ বি‌ভিন্ন অভিযোগ এনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুঞাপুর) আস‌নের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু ভোট বর্জনের ঘোষণা দি‌য়ে‌ছেন।

কুড়িগ্রাম-৪

কুড়িগ্রাম-৪ আসনের জাতীয় পার্টির প্রার্থী এ কে এম সাইফুর রহমান বাবলু ও স্বতন্ত্র প্রার্থী মো. মজিবুর রহমান বঙ্গবাসী নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪

পাবনা-৪

জাল ভোট, এজেন্টদের বের করে দেওয়া ও ভোটকেন্দ্রে দখল করে প্রকাশ্যে সিল মারার মতো অসঙ্গতিসহ নানা অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন পাবনা-৪ আসনের (ঈশ্বরদী-আটঘরিয়া) ঈগল প্রতীকের প্রার্থী পাঞ্জাব আলী বিশ্বাস।

খুলনা-১

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনের বাংলাদেশ তৃণমূল বিএনপি মনোনীত সোনালী আঁশ প্রতীকের প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামাণিক ভোট বর্জন করেছেন।

ঠাকুরগাঁও-১

ঠাকুরগাঁও-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী রেজাউর রাজী স্বপন চৌধুরী জাল ভোটের অভিযোগ এনে ভোট বর্জন করেছেন।

কিশোরগঞ্জ-৬ আসনে নাজমুল হাসান পাপনের বিশাল জয়

নড়াইল-২

বিভিন্ন অভিযোগ এনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছেন নড়াইল-২ আসনে ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট হাফিজুর রহমান।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
NCP

সারা দেশে নতুন কর্মসূচি এনসিপির, নেতাকর্মীদের জরুরি নির্দেশ

June 22, 2026
জামায়াত আমির

সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াত আমির

June 22, 2026
তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে যাচ্ছেন তারেক রহমান

June 21, 2026

Latest News

NCP

সারা দেশে নতুন কর্মসূচি এনসিপির, নেতাকর্মীদের জরুরি নির্দেশ

জামায়াত আমির

সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াত আমির

তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে যাচ্ছেন তারেক রহমান

মির্জা ফখরুল

জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না : মির্জা ফখরুল

নাসীরুদ্দীন পাটওয়ারী

রাষ্ট্র সংস্কার প্রশ্নে সরকারকে এক একবিন্দুও ছাড় দিব না : নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াতে ইসলামী

বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির

সাবেক প্রতিমন্ত্রী

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ মারা গেছেন

jamaat-mp

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও ওভেন চাইলেন জামায়াত এমপি

Jamayat

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির এপিএস, আত্মীয়স্বজন

আওয়ামী লীগের বিক্ষোভ

ঢাকায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa