আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেশিরভাগ আসনের ফলাফল পরদিন ১৩ ফেব্রুয়ারি সকালের মধ্যেই হয়ে যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের জন্য আয়োজিত আনুষ্ঠানিক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
নির্বাচনের স্বচ্ছতা প্রসঙ্গে ইসি সানাউল্লাহ বলেন, ভোটের সার্বিক বিষয়ে স্বচ্ছতা নিশ্চিতে সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে প্রবেশের সুযোগ রাখছে ইসি।
ভোটার তালিকা বিষয়ে তিনি বলেন, ভোটার তালিকা আইনে পরিবর্তন এনে কমিশন এবার তিন মেয়াদে ভোটার তালিকা প্রস্তুত করেছে। ভোটার তালিকায় ৪ কোটির বেশি সংখ্যক তরুণ ভোটার রয়েছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, পোস্টাল ব্যালট পদ্ধতি কমিশনের জন্য নতুন অভিজ্ঞতা হিসেবে কাজ করছে। প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী প্রবাসী ভোট নিয়ে কাজ করছে কমিশন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


