ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ শেষে ফলাফল তাৎক্ষণিকভাবে নয়, নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ধাপে ধাপে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আখতার আহমেদ বলেন, ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এরপর কেন্দ্রভিত্তিক ফলাফল প্রথমে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হবে। সেখান থেকে রিটার্নিং কর্মকর্তা ফলাফল সংকলন করে নির্বাচন কমিশনে পাঠাবেন। কমিশন পর্যায়ক্রমে সেই ফলাফল জনসমক্ষে প্রকাশ করবে।
সচিব বলেন, এবার প্রথমবারের মতো পোস্টাল ব্যালট চালু হওয়ায় রিটার্নিং কর্মকর্তার দপ্তরেও আলাদা ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। পোস্টাল ব্যালট গণনায় কাঠামোগত ও যাচাই-বাছাইয়ের প্রয়োজন থাকায় এসব কেন্দ্রের ফল আসতে তুলনামূলকভাবে কিছুটা বেশি সময় লাগতে পারে। তবে কোনো অবস্থাতেই ফল প্রকাশ দীর্ঘায়িত হবে না বলে আশ্বস্ত করেন তিনি।
ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে আখতার আহমেদ বলেন, ২৯৯ আসনের সব ব্যালট পেপার ও নির্বাচন উপকরণ ইতোমধ্যে মাঠপর্যায়ে পৌঁছে গেছে। এখন কেবল ভোটের দিনের অপেক্ষা।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচন কমিশন নিয়মিত তথ্য সরবরাহ করবে এবং প্রয়োজনীয় ব্যাখ্যাও দেবে। একই সঙ্গে অপতথ্য ও অপপ্রচার থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


