Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি ভোলায় জামায়াতকে এলাকা ছাড়া করার ঘোষণা: বিএনপি নেতা শোকজ
রাজনীতি

ভোলায় জামায়াতকে এলাকা ছাড়া করার ঘোষণা: বিএনপি নেতা শোকজ

By Shamim RezaJanuary 30, 20262 Mins Read

ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা) আসনে নির্বাচনের দুই দিন আগে জামায়াতে ইসলামীকে এলাকা ছাড়া করার হুমকি দেওয়ার অভিযোগে চরফ্যাশন পৌর বিএনপির সাবেক সেক্রেটারি খায়রুল ইসলাম সোহেলকে শোকজ করা হয়েছে। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে এ বিতর্কের সৃষ্টি হয়।

BNP Nata

Advertisement

ভিডিওতে দেখা যায়, ধানের শীষের প্রার্থীর পক্ষে এক উঠান বৈঠকে বক্তব্য দিতে গিয়ে সোহেল জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল ও তাঁর পরিবারকে উদ্দেশ করে আক্রমণাত্মক ও হুমকিমূলক কথা বলেন। তিনি উপস্থিত কর্মীদের উদ্দেশে বলেন, ভোটের দিন সকাল ৭টা থেকে কেন্দ্র দখলে রাখার সক্ষমতা তাঁদের রয়েছে এবং “বেশি বাড়াবাড়ি করলে” নির্বাচনের দুই দিন আগে জামায়াতকে চরফ্যাশনে থাকতে দেওয়া হবে না।

এ ঘটনায় নিজের জীবনের নিরাপত্তা চেয়ে অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে লিখিত অভিযোগ করেছেন। তিনি বলেন, এ ধরনের বক্তব্যে তাঁরা আতঙ্কিত এবং বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।

হুমকির ভিডিও ছড়িয়ে পড়ার পর ভোটারদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এটিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী বলে মন্তব্য করেছেন।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

অভিযোগ প্রসঙ্গে খায়রুল ইসলাম সোহেল দাবি করেন, এটি তাঁর রাজনৈতিক বক্তব্য এবং বিএনপি–জামায়াতের মধ্যে রাজনৈতিক সুসম্পর্ক রয়েছে। তবে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও লোকমান হোসেন জানান, অভিযোগ পাওয়ার পর তা নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
NCP

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এনসিপি নেতা

July 8, 2026
Dr Shafiq

বিএনপি জুলাই সনদ নিয়ে অন্তহীন প্রতারণা করছে: শফিকুর রহমান

July 8, 2026
রুমিন ফারহানা

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা আছে কি না, জানালেন রুমিন ফারহানা

July 6, 2026

Latest News

NCP

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এনসিপি নেতা

Dr Shafiq

বিএনপি জুলাই সনদ নিয়ে অন্তহীন প্রতারণা করছে: শফিকুর রহমান

রুমিন ফারহানা

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা আছে কি না, জানালেন রুমিন ফারহানা

A Lig

আজীবন বিএনপি করে মরতে চান আওয়ামী লীগ নেতা

পূর্বাচল

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিকার সভায় অনুমোদন

নাহিদ

৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ খুলে দেবে : নাহিদ

জামায়াত

ঢাকায় ৫ আগস্ট গণমিছিলের ডাক জামায়াতের

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ডিগ্রির ব্যবসার অবসান নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

জামায়াত আমির

দেশের টেকসই পরিবর্তনের জন্য সর্বস্তরের সংস্কার এখন অপরিহার্য: জামায়াত আমির

১১ দল

১১ দলের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa