Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় শাহজালালে ভিভিআইপি চলাচলে আলাদা টার্মিনালের পরিকল্পনা, যেসব সুবিধা থাকবে
জাতীয়

শাহজালালে ভিভিআইপি চলাচলে আলাদা টার্মিনালের পরিকল্পনা, যেসব সুবিধা থাকবে

By Tarek HasanAugust 19, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিভিআইপি চলাচলে এবার আলাদা টার্মিনাল করার পরিকল্পনা নিয়েছে সিভিল অ্যাভিয়েশন। বাস্তবায়ন হলে এয়ারপোর্টে প্রবেশ বা সড়কে আর অনাকাঙ্ক্ষিত যানজটে পড়তে হবে না সাধারণ যাত্রীদের। এ উদ্যোগকে ইতিবাচক ও দূরদর্শী ভাবনার প্রসার বলছেন বিশেষজ্ঞরা।

ভিভিআইপি টার্মিনাল

Advertisement

রাজধানীর মহাসড়ক, হরহামেশাই লেগে যায় যানজট। যেকোনো দিন বা সময় এমন গোলকধাঁধায় পড়ে ঘণ্টার পর ঘণ্টা মূল্যবান সময় অপচয় নিত্যদিনের সঙ্গী নগরবাসীর। তার ওপর যদি থাকে রাষ্ট্রীয় বা বিদেশি গুরুত্বপূর্ণ অতিথিদের চলাচল, যা সাধারণদের পাশাপাশি বিশেষভাবে শাহজালাল বিমানবন্দর যেতে হয় অতিরিক্ত ভোগান্তিতে ফেলে আকাশপথের অনেক যাত্রীকে।

নাভিশ্বাস এমন পরিস্থিতির পরিবর্তনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক তৃতীয় টার্মিনাল নির্মাণের সঙ্গে নতুন করে পরিকল্পনা নেয়া হয়েছে একটি ভিভিআইপি টার্মিনাল নির্মাণের, যা নির্মাণ করা হবে তৃতীয় টার্মিনালের পশ্চিম পাশে অবস্থিত বঙ্গবন্ধু বিমানবাহিনী ঘাঁটিতে।

বিমানবন্দরে প্রবেশের জন্য রুট নির্ধারণ করা হয়েছে জাহাঙ্গীর গেট হয়ে ভেতর দিয়ে সোজা বঙ্গবন্ধু বিমানবাহিনী ঘাঁটিস্থল। টার্মিনালটি নির্মাণ করা হলে মহাসড়কে আটকে থেকে নগরবাসীকে আর ভোগান্তিতে পড়তে হবে না বলে মনে করে সিভিল এভিয়েশন।

সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন,
এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান

সরকারের পরিকল্পনা আছে যে সম্পূর্ণ আলাদাভাবে একটা ভিভিআইপি টার্মিনাল রানওয়ের পশ্চিম দিকে করা। এতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর চলাচলের সময় সাধারণ জনগণের কোনো অসুবিধা হবে না।

সিভিল এভিয়েশনের এমন সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তবে টার্মিনালেও বিমান ওঠানামায় কোনো প্রভাব যেন না পড়ে, সেদিকে দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম বলেন,
কাজী ওয়াহিদুল আলম

এটা একটা ভালো সিদ্ধান্ত বলে মনে করি। এতে কিছুটা হলেও সাধারণ জনগণ উপকৃত হবে। তাই একদিক থেকে এই সিদ্ধান্তটা ভালো বলে মনে করি। কিন্তু এটা ভিভিআইপি চলাচলের ক্ষেত্রে অন্যান্য যে প্রতিবন্ধকতা আছে, সেগুলো বিবেচনা করার দরকার আছে।

রাষ্ট্রায়ত্ত চার ব্যাংক মিলে ডিজিটাল ব্যাংক গঠনের উদ্যোগ

ভিভিআইপি টার্মিনালে মূলত জাইকা নাকি সিভিল এভিয়েশন অর্থায়ন করবে, তা নিয়ে চলছে আলোচনা। প্রাথমিক পর্যায়ে নির্মাণ ব্যয় ২০০ কোটি টাকার হিসাব ধরা হলেও বর্তমানে ব্যয় বাড়বে বলে জানিয়েছে সিভিল এভিয়েশন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa