Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি অপেক্ষা ছাড়া কিছুই করার নেই বিএনপির : ওবায়দুল কাদের
রাজনীতি

অপেক্ষা ছাড়া কিছুই করার নেই বিএনপির : ওবায়দুল কাদের

By Shamim RezaJanuary 8, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : ভুল সিদ্ধান্তের কারণে বিএনপি ব্যর্থ রাজনৈতিক দলে পরিণত হয়েছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এখন অপেক্ষা ছাড়া কিছুই করার নেই দলটির।

ওবায়দুল কাদের

Advertisement

সোমবার (৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নির্বাচন গণতন্ত্রের মাইলফলক হিসেবে বিশ্ব দরবারে স্থাপন হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দেশি- বিদেশি পর্যবেক্ষকরা পর্যবেক্ষণ করেছেন। নির্বাচন কতটা শান্তিপূর্ণ সুষ্ঠু হয়েছে তারা সেটা দেখেছেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নতুন রেকর্ড স্থাপন করে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন শেখ হাসিনা। ভারত, নেপাল, চীন, রাশিয়াসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা অভিনন্দন জানিয়েছেন। এজন্য আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

বিজয়ী এবং পরাজিত সব প্রার্থীর সমর্থকদের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার অনুরোধ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনী সংসদ সদস্য হিসেবে স্বতন্ত্র প্রার্থীরা সংসদে ভূমিকা রাখবেন।

জনগণ ব্যালটের মাধ্যমে রায় দিয়েছেন জানিয়ে তিনি বলেন, বিএনপি এবারও ব্যর্থ হয়েছে। আগামী ৫ বছর অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই।

বিএনপির অভিযোগ বাস্তবতা বিবর্জিত মন্তব্য করে কাদের বলেন, দলটির করুণ পরিণতির জন্য মিথ্যাচার দায়ী। এখনো তারা জনতার রায়কে অস্বীকার করে হুমকি-ধামকি দিচ্ছেন।

‘আগুন সন্ত্রাস ও গণতন্ত্র একসঙ্গে চলতে পারে না। বিএনপি নেতাদেরকে বলবো সত্য মেনে নিয়ে রাজনীতি করুন। না হলে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবেন’, যোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সরকারের অসমাপ্ত কাজগুলো বাস্তবায়ন করা হবে জানিয়ে তিনি বলেন, সংবিধান অনুযায়ী নতুন সরকার গঠন করতে যাচ্ছি। নির্বাচনী ইশতেহারর ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করা হবে।

বাজার কাঁপাতে প্রথমবারের মত সিএনজি চালিত মোটরসাইকেল আনছে বাজাজ

‘জনগণের পাশে থাকাই আওয়ামী লীগের কাজ। স্মার্ট বাংলাদেশের প্রতিশ্রুতি শেখ হাসিনা অবশ্যই বাস্তবায়ন করবেন। আগামী ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে আওয়ামী লীগ। দ্বাদশ সংসদে বিরোধী দল কারা হবে নতুন প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন’, যোগ করেন তিনি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
NCP

সারা দেশে নতুন কর্মসূচি এনসিপির, নেতাকর্মীদের জরুরি নির্দেশ

June 22, 2026
জামায়াত আমির

সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াত আমির

June 22, 2026
তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে যাচ্ছেন তারেক রহমান

June 21, 2026

Latest News

NCP

সারা দেশে নতুন কর্মসূচি এনসিপির, নেতাকর্মীদের জরুরি নির্দেশ

জামায়াত আমির

সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াত আমির

তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে যাচ্ছেন তারেক রহমান

মির্জা ফখরুল

জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না : মির্জা ফখরুল

নাসীরুদ্দীন পাটওয়ারী

রাষ্ট্র সংস্কার প্রশ্নে সরকারকে এক একবিন্দুও ছাড় দিব না : নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াতে ইসলামী

বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির

সাবেক প্রতিমন্ত্রী

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ মারা গেছেন

jamaat-mp

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও ওভেন চাইলেন জামায়াত এমপি

Jamayat

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির এপিএস, আত্মীয়স্বজন

আওয়ামী লীগের বিক্ষোভ

ঢাকায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa