যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পরও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক হয়নি। বরং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ এখনও কার্যত স্থবিরতা বিরাজ করছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে।

আল জাজিরা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালি দিয়ে মাত্র পাঁচটি শুকনো পণ্যবাহী জাহাজ এবং একটি তেলবাহী ট্যাংকার চলাচল করেছে। যুদ্ধ শুরুর আগে যেখানে প্রতিদিন গড়ে ১২০ থেকে ১৪০টি জাহাজ এই পথ অতিক্রম করত, সেখানে বর্তমানে দিনে হাতে গোনা কয়েকটি জাহাজ চলাচল করছে।
জাহাজ ট্র্যাকিং তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পরও পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। এখনও উপসাগরীয় অঞ্চলে অন্তত ৬০০টির বেশি জাহাজ আটকে রয়েছে, যার মধ্যে প্রায় ৩২৫টি ট্যাংকার রয়েছে।সীমিত আকারে কিছু জাহাজ চলাচল শুরু হলেও সামগ্রিক পরিস্থিতি এখনো ঝুঁকিপূর্ণ।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
নি রাপত্তা নিয়ে উদ্বেগের কারণে অনেক জাহাজ মালিকই সতর্ক অবস্থানে রয়েছেন। ফলে প্রতিদিন সর্বোচ্চ ১০ থেকে ১৫টি জাহাজ চলাচল করতে পারে এমনটাই ধারণা করা হচ্ছে, তাও যুদ্ধবিরতি কার্যকর থাকলে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


