জুমবাংলা ডেস্ক : আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক দলগুলোর জন্য সাতটি আসন দিচ্ছে আওয়ামী লীগ। তবে এটিকে প্রাথমিক প্রস্তাব বলছেন শরিকের অন্যতম নেতা হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘আমরা এতে সন্তুষ্ট না।’

Advertisement

আওয়ামী লীগ সূত্র জানিয়েছে, জোটের মধ্যে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দলকে (জাসদ) তিনটি করে আসন দেওয়া হচ্ছে।

আর জাতীয় পার্টিকে (জেপি) একটি আসন দেওয়া হবে। এসব আসনে জোটের প্রার্থীরা নৌকা প্রতীকে ভোট করবেন। তবে বাংলাদেশ তরীকত ফেডারেশনের একটি আসন এখনো নিষ্পত্তি হয়নি বলে জানা গেছে।
সূত্র জানিয়েছে, বরিশাল-৩, রাজশাহী-২ ও সাতক্ষীরা-১ আসনে ওয়ার্কার্স পার্টি নৌকা প্রতীকে নির্বাচন করবে।

এ ছাড়া জাসদকে দেওয়া হচ্ছে কুষ্টিয়া-২, বগুড়া-৪ ও লক্ষ্মীপুর-৪ আসন। পিরোজপুর-২ আসনটি দেওয়া হচ্ছে জাতীয় পার্টিকে (জেপি)।
এ বিষয়ে জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, ‘এটা আমু (আমির হোসেন আমু) ভাইয়ের প্রাথমিক প্রস্তাব। আমরা এই প্রস্তাব মানি না।

আমরা সন্তুষ্ট না। আমরা আবার বিবেচনার কথা বলেছি। জোটের নেত্রী (শেখ হাসিনা) চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। শরিকদের আসনগুলোতে স্বতন্ত্র প্রার্থী প্রত্যাহার করতে হবে। এটাও আমাদের জোরাল দাবি।

এর আগে বৃহস্পতিবার রাতে ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেন, ‘আসন সমঝোতা হয়ে গেছে বলা চলে। তবে আর মাত্র একটি আসন বাড়তে পারে। যদি বাড়ে তবে সেটি চট্টগ্রামে দেওয়া হবে।’ সূত্র : কালের কণ্ঠ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.