Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় সপ্তাহের ব্যবধানে সবজির বাজার চড়া, কমেছে মুরগির দাম
জাতীয়

সপ্তাহের ব্যবধানে সবজির বাজার চড়া, কমেছে মুরগির দাম

By Shamim Rezaমে 8, 20264 Mins Read

সরবরাহ বাড়লেও সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে সবজির দাম চড়া দেখা গেছে। সব ধরনের সবজি কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে।

মুরগির দাম

Advertisement

তবে মুরগির বাজারে অস্থিরতা কিছুটা কমেছে। সোনালি মুরগি ৩০ টাকা এবং ব্রয়লার মুরগি কেজিতে ১০ টাকা কমেছে।

শুক্রবার (০৮ মে) রাজধানীর তালতলা ও আগারগাঁও বাজারঘুরে দেখা গেছে এমন চিত্র।

এসব বাজার ঘুরে দেখা গেছে, গ্রীষ্মকালীন সব ধরনের সবজির দাম গত সপ্তাহের তুলনায় কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে।

এসব বাজারে করলা কেজিতে ১০ টাকা বেড়ে ৬০ থেকে ৭০ টাকা, ঢেঁড়স কেজিতে ২০ টাকা বেড়ে ৫০ থেকে ৬০ টাকা, পটল প্রকারভেদে ৬০ থেকে ৮০ টাকা, কচুরমুখী ১০০ থেকে ১২০ টাকা, বরবটি ৮০ থেকে ১০০ টাকা, বেগুন প্রকারান্তরে কেজিতে ২০ টাকা বেড়ে ৮০ থেকে ১৪০ টাকা, কচুর লতি ৮০ থেকে ১০০ টাকা, চিচিঙ্গা ৭০ থেকে ৮০ টাকা, সজিনা ১৮০ থেকে ২০০ টাকা এবং ধুন্দল কেজিতে ১০ টাকা বেড়ে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এসব বাজারে কাঁচা আম প্রকারভেদে ৩০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা যায়।

কাঁচামরিচ কেজিতে ২০ টাকা বেড়ে ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁপে ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, দেশি শসা কেজিতে ২০ বেড়ে ১০০ থেকে ১২০ টাকায় এবং হাইব্রিড ৮০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে।

এদিকে বাজারগুলোতে লেবুর দাম কমতে শুরু করেছে। এক হালি লেবু ১০ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে দেশি ধনে পাতা ১৮০ টাকা এবং হাইব্রিড ধনেপাতা ১০০ থেকে ১২০ কেজি, কাঁচকলা হালি বিক্রি হচ্ছে ৪০ টাকায়, চালকুমড়া ৬০ টাকা পিস এবং ক্যাপসিকাম ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এসব বাজার ঘুরে দেখা গেছে, সোনালি মুরগি কেজিতে ৩০ টাকা কমে ৩৩০ টাকা এবং সোনালি হাইব্রিড মুরগি ৩১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাল লেয়ার ৩১০ টাকা, সাদা লেয়ার ২৯০ টাকা, ব্রয়লার মুরগি ১৮০ টাকা এবং দেশি মুরগি ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এসব বাজারে গরুর মাংস ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, গরুর কলিজা ৮০০ টাকা, গরুর মাথার মাংস ৪৫০ টাকা, গরুর বট ৪০০ থেকে ৪৫০ টাকা এবং খাসির মাংস কেজি প্রতি ১২০০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।

এসব বাজারে শীতকালীন আগাম সবজি শিম কেজিতে প্রকারভেদে ৮০ থেকে ১০০ টাকা, টমেটো প্রকারভেদে ৬০ থেকে ৮০ টাকা, দেশি গাজর ৬০ থেকে ৮০ টাকা, মুলা ৬০ টাকা, ফুলকপি মিডিয়ায় সাইজের প্রতি পিস ৬০ টাকা, বাঁধাকপি ৫০ টাকা এবং লাউ ৬০ থেকে ৭০ টাকা পিস বিক্রি হচ্ছে।

এসব বাজারে লাল শাক আঁটি ১০ টাকা, লাউ শাক আঁটি ৩০ টাকা, কলমি শাক দুই আঁটি ২০ টাকা, পুঁই শাক ৩০ টাকা এবং ডাঁটা শাক দুই আঁটি ২০ টাকা, পালং শাক দুই আঁটি ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বাজারগুলোতে আলু ২৫ টাকা, দেশি পেঁয়াজ ৪০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে।

এসব বাজারে ৩০০ গ্রাম ওজনের এক কেজি ইলিশ ১৫০০ টাকা থেকে ১৬০০ টাকা এবং ৫০০ গ্রামের ইলিশ ২০০০ থেকে ২২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এক কেজি শিং মাছ চাষের (আকারভেদে) বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৬০০ টাকায়, দেশি শিং ১২০০ থেকে ১৪০০ টাকায়, প্রতি কেজি রুই মাছের দাম বেড়ে (আকারভেদে) ৪০০ থেকে ৫৫০ টাকায়, দেশি মাগুর মাছ ৯০০ থেকে ১২০০ টাকায়, মৃগেল ৩৫০ থেকে ৪৫০ টাকা, চাষের পাঙ্গাস ১৮০ থেকে ২০০ টাকায়, চিংড়ি প্রতি কেজি ৮০০ থেকে ১৪০০ টাকায়, বোয়ালমাছ প্রতি কেজি ৬০০ থেকে ৮০০ টাকায়, বড় কাতল ৪০০ থেকে ৫৫০ টাকায়, পোয়া মাছ ৩৫০ থেকে ৪০০ টাকায়, পাবদা মাছ ৪০০ থেকে ৪৫০ টাকায়, তেলাপিয়া ২০০ টাকায়, কৈ মাছ ২০০ থেকে ২২০ টাকায়, মলা ৫০০ টাকায়, বাতাসি টেংরা ১৪০০ টাকায়, টেংরা মাছ ৫০০ থেকে ৮০০ টাকায়, কাচকি মাছ ৫০০ টাকায় এবং পাঁচমিশালি মাছ ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

বাজারগুলোতে ডিম নিয়ে অস্থিরতা দেখা দিয়েছে। এক ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকায়, যা আগের সপ্তাহে ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হয়েছে। হাঁসের ডিম এক ডজন ২২০ টাকায়, দেশি মুরগির ডিমের হালি ১০০ টাকা এবং সোনালি মুরগির ডিম হালি ৮০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপির রাজনীতি মানুষের জন্য: প্রধানমন্ত্রী

জুন 13, 2026
বন্ধ

মেট্রোরেলের ট্র্যাকে বিড়াল, হঠাৎ বন্ধ ট্রেন চলাচল

জুন 13, 2026
বাজেট

দেশের সব নাগরিককে বাজেটে অন্তর্ভুক্ত করার লক্ষ্য: অর্থমন্ত্রী

জুন 13, 2026
Latest News
প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপির রাজনীতি মানুষের জন্য: প্রধানমন্ত্রী

বন্ধ

মেট্রোরেলের ট্র্যাকে বিড়াল, হঠাৎ বন্ধ ট্রেন চলাচল

বাজেট

দেশের সব নাগরিককে বাজেটে অন্তর্ভুক্ত করার লক্ষ্য: অর্থমন্ত্রী

pm

স্মৃতিবিজড়িত পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী

নিত্যপণ্যের ট্যাক্স কমানো বাজেটও বিরোধী দলের ভালো লাগে না : প্রধানমন্ত্রী

Hajj

হজ শেষে দেশে ফিরলেন ৫৪৩২৩ হাজি, মারা গেছেন ৫০

জাইমা

আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপ পাস করলেন জাইমা রহমান

weather

দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি. বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

ঝড়ের পূর্বাভাস

সন্ধ্যার মধ্যে দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি. বেগে ঝড়ের পূর্বাভাস

ক্রিকেটার নাঈম

ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa