স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ দলে তামিম ইকবালের না থাকা নিয়ে অনেক আলোচনা-সমালোচনা ছিল। এরপর ধারণা করা হয়েছিল ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরবেন তিনি। তবে কিউইদের বিপক্ষে আসন্ন সিরিজ থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন দেশসেরা এই ওপেনার।

Advertisement

যদিও তামিমের এই খবর গণমাধ্যমে অনেক দিন থেকেই চলছে। তিনি কবে নাগাদ জাতীয় দলে ফিরবেন— সে বিষয়ে এখনও নিশ্চিত নয় স্বয়ং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে তামিমের ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছেন বিসিবির ক্রিকেট অপরারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।

শনিবার (১৮ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হন জালাল ইউনুস। এ সময় তামিমের বিষয়ে তিনি বলেন, ‘সে (তামিম) বলেছে ২২ নভেম্বর দেশে এসে আমাদের কমিটির সঙ্গে বসবে। তারপর তার সঙ্গে কথা বলে পরবর্তী অবস্থা বুঝতে পারব।’

তামিম কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটার হয়েও সিরিজ মিস দিতে পারেন কি না, এমন প্রশ্নের জবাবে জালাল বলেন, ‘এ জন্য আগে তার সঙ্গে আমাদের বসতে হবে। তার কথা জানতে হবে। সে আমাদের বলেছে এখন ব্যাটে-বলে নেই। আগে সে ফিরে আসুক (দেশে), এরপর তার সঙ্গে আলাপ করলে বোঝা যাবে।’

চোট থেকে পুরোপুরি ফিট না হওয়ায় বিশ্বকাপে খেলা হয়নি তামিমের। এখনও সেই চোট থেকে ফেরার প্রক্রিয়ায় আছেন তিনি। যদিও ওই অবস্থা নিয়েই সাবেক টাইগার অধিনায়ক ঘরের মাঠে কিউইদের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজের দুটি ম্যাচ খেলেছিলেন। এরপর নতুন করে চোট না থাকলেও, তার বিশ্বকাপে খেলা হয়নি।

এদিকে চলমান জাতীয় ক্রিকেট লিগেও (এনসিএল) খেলছেন না তামিম। তাই তার মাঠে ফেরা নিয়ে সৃষ্ট ধোঁয়াশা এখনও রয়ে গেছে! অনেকে তো তার আন্তর্জাতিক ক্যারিয়ারের পরিসমাপ্তিও দেখে ফেলেছেন। বিসিবির সঙ্গে বসে তামিম কি সিদ্ধান্ত নেন, সেটাই এখন দেখার বিষয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.