Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ভারতীয় সাংবাদিকদের নিয়ে মোদিকে যা বললেন ড. ইউনূস
জাতীয়

ভারতীয় সাংবাদিকদের নিয়ে মোদিকে যা বললেন ড. ইউনূস

By Saiful IslamAugust 16, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী মোদি টেলিফোনে কথা বলেছেন। শুক্রবার (১৬ আগস্ট) এই দুই নেতা টেলিফোনে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। ভারতের প্রধানমন্ত্রী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানিয়েছেন।

younus-modi

Advertisement

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

প্রধান উপদেষ্টা কল করায় এবং তিনি বাংলাদেশ সরকারের প্রধান হিসেবে শপথ নেওয়ার পরপরই যে টুইট নরেন্দ্র মোদি পোস্ট করেছিলেন সে জন্যও তাঁকে ধন্যবাদ জানান। তিনি গত ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতীয় নেতৃত্ব ও দেশটির জনগণকে অভিনন্দন জানান।

টেলিফোনে আলাপকালে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের নতুন সরকারের প্রতি শুভকামনা ব্যক্ত করেন এবং ঘনিষ্ঠ বন্ধু হিসেবে বাংলাদেশের জনগণের স্বার্থে কাজ করার কথা ব্যক্ত করেন। তিনি অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ইচ্ছাও ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০০৬ সালে শান্তিতে নোবেলজয়ী ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেছেন, তিনি তাঁকে দীর্ঘদিন ধরে চেনেন। তিনি বলেন, ‘অধ্যাপক ইউনূসের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এবং তাঁর নেতৃত্ব বাংলাদেশের মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে।’

আলাপকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়টি উত্থাপন করলে প্রধান উপদেষ্টা জানান, তাঁর সরকার সংখ্যালঘুসহ দেশের প্রতিটি নাগরিককে সুরক্ষা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবেদন অতিরঞ্জিত করা হয়েছে এবং তিনি ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশ সফর ও সংখ্যালঘু সুরক্ষার ইস্যুতে সরেজমিনে রিপোর্ট করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এবং সারা দেশে জনজীবন স্বাভাবিক হচ্ছে।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অধ্যাপক ইউনূসকে আগামীকাল শনিবার নয়াদিল্লির আয়োজনে ভার্চুয়ালি অনুষ্ঠিত হতে যাওয়া তৃতীয় ‘ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে’ যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। প্রধান উপদেষ্টা ঢাকা থেকে সম্মেলনে যোগ দিতে সম্মত হয়েছেন।

প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র আন্দোলনের ফলে তাঁর অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করেছে। এটি বাংলাদেশের দ্বিতীয় বিপ্লব এবং তাঁর সরকার ছাত্র ও জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণ করবে। তিনি আরও বলেন, তাঁর সরকার সমস্ত রাষ্ট্রযন্ত্রকে সম্পূর্ণরূপে কার্যক্ষম ও কার্যকর করতে এবং দেশের প্রতিটি নাগরিকের জন্য মানবাধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
বিকাশ

আদাবরে বিকাশ দোকান মালিককে কুপিয়ে ছিনতাই, প্রধান আসামি মামুন গ্রেফতার

June 26, 2026
মেডিকেল শিক্ষার্থী

শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার

June 26, 2026
minni

সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো

June 26, 2026

Latest News

বিকাশ

আদাবরে বিকাশ দোকান মালিককে কুপিয়ে ছিনতাই, প্রধান আসামি মামুন গ্রেফতার

মেডিকেল শিক্ষার্থী

শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার

minni

সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো

বিমান বিধ্বস্ত

বেইজিংয়ে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত

Rain

তিন জেলায় মৃদু তাপপ্রবাহ, দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা

মার্কিন কৃষিপণ্য

অবরুদ্ধ সম্পদ মার্কিন কৃষিপণ্য কেনায় ব্যয়ের পরিকল্পনা প্রত্যাখ্যান ইরানের

বিদেশি হস্তক্ষেপ

বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যানে বাংলাদেশের পাশে বেইজিং

অপারেশন সিঁদুর

অপারেশন সিঁদুরে নিহত সেনাদের নাম জানাল ভারত

earthquakes

ঢাকায় সাত মাত্রার ভূমিকম্পে ৩ থেকে ৪ লাখ প্রাণহানির শঙ্কা!

Current

প্রিপেইড বিদ্যুৎ মিটারের টোকেন হালনাগাদের আহ্বান

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa