জুমবাংলা ডেস্ক : আগামী ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীর দিন ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।

Joy

Advertisement

রোববার মধ্যরাতে ফেসবুকে এক ভিডিও বার্তায় বঙ্গবন্ধু, স্বাধীনতার চেতনা ও নিজের পরিবারের জন্য দেশের মানুষের কাছে দোয়া চেয়ে এই আহ্বান জানান তিনি।

জয় বলেন, আগামী ‘১৫ আগস্ট’ শান্তিপূর্ণভাবে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে ফুল দিয়ে আসবেন। দোয়া করবেন- বঙ্গবন্ধুর জন্য, স্বাধীনতার চেতনার জন্য, আমার পরিবারের জন্য, এই হলো আপনাদের প্রতি আমার আহ্বান।

তিনি আরো বলেন, আপনারা জানেন ও দেখেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৩২ নম্বর বাসা পুড়িয়ে ফেলেছে, যে বাসায় বঙ্গবন্ধুকে এবং আমার পুরো পরিবারকে হত্যা করা হয়েছিল। এই বাসা ৭৫ এর খুনিরাও ধ্বংস করার সাহস পায়নি। এই বাসা এতদিন উনার (বঙ্গবন্ধুর) মিউজিয়াম ছিল। সেই বাসাকে তারা পুড়িয়ে ফেলেছে।

সজীব ওয়াজেদ জয় বলেন, বঙ্গবন্ধু একটি দলীয় বিষয় না। বঙ্গবন্ধু হলেন জাতির পিতা৷ বঙ্গবন্ধু না হলে আজ আমরা বাংলাদেশ পেতাম না। আজকে পাকিস্তান হয়ে থাকতাম। সামনে ১৫ আগস্ট, সেই কালরাত, যে রাতে বঙ্গবন্ধু ও আমার পরিবারকে হত্যা করা হয়েছিল।

ভিডিও বার্তায় তিনি আরও বলেন, আপনারা যদি স্বাধীনতার চেতনা বিশ্বাস করেন যদি বাংলাদেশকে ভালোবাসেন, এবং যদি মেনে নেন যে বঙ্গবন্ধু আপনাকে আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, তাহলে ১৫ আগস্ট আপনাদের প্রতি আহ্বান, শান্তিপূর্ণভাবে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে ফুল দিয়ে আসবেন। দোয়া করবেন, বঙ্গবন্ধুর জন্য, স্বাধীনতার চেতার জন্য, এবং আমার পরিবারের জন্য।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.