Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ফুটবল স্বপ্নের ক্লাবে যোগ দিয়ে যা বললেন এমবাপ্পে
খেলাধুলা ফুটবল

স্বপ্নের ক্লাবে যোগ দিয়ে যা বললেন এমবাপ্পে

By iNews DeskJuly 16, 20242 Mins Read

স্পোর্টস ডেস্ক : দীর্ঘদিনের অপেক্ষার অবসান হলো এবার। সান্তিয়াগো বার্নাব্যুতে প্রায় ৮০ হাজার দর্শকদের সামনে কিলিয়ান এবমাপ্পেকে বরণ করে নিলো রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ এই ক্লাবটির প্রতি এমবাপ্পের ভালবাসা আজকের নয়, সেই শৈশবের। এক যুগ আগে জিদানের ডাকে এই ক্লাবে ট্রেনিং করতে এসেছিলেন তিনি। আর আজ এলেন এই ক্লাবের খেলোয়াড় হয়ে।

MBappe

Advertisement

পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো তার আউডল। ১২ বছর আগে জিদানের ডাকে যখন এসেছিলেন এই শহরে, তখন নিজের আইডলের সঙ্গে তুলেছিলেন ছবি, ঘুরেছিলেন জিদানের গাড়িতে। সেই এক যুগ আগে আর এখন, আকাশ আর পাতাল পার্থক্য। সেই শৈশবের ভালবাসার ক্লাব, সেই ক্লাবেই তিনি খেলবেন!

দীর্ঘদিন খেলেছেন নিজ দেশের ক্লাব পিএসজিতে। সেখান থেকে রিয়ালে যাওয়ার খবরটা অনেক আগেরই। অনেক টানাপোড়েনের পর রিয়ালের সঙ্গে চুক্তি হয় এমবাপ্পের। তারপর আজ (১৬ জুলাই) সান্তিয়াগো বার্নাব্যুতে এলেন রিয়ালের খেলোয়াড় হয়ে। হাজার হাজার সমর্থকেরা শ্লোগান দিয়ে বরণ করে নিলেন ফরাসি এই তারকাকে। টানেল দিয়ে যখন মাঠে প্রবেশ করলেন তিনি, তখন এমবাপ্পে এমবাপ্পে শ্লোগানে মুখরিত হয়ে উঠেছিল পুরো মাঠ।

আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়ার পর এমবাপ্পে যখন কথা বলতে শুরু করলেন, পুরো মাঠ তখন নিরব। এমবাপ্পে বলেন, ’আমি একটু স্প্যানিশে বলার চেষ্টা করছি। আমি অনেক রাত এই স্বপ্ন দেখেছি। আজ সেটা সত্যি হলো। আমি খুবই খুশি। রিয়াল প্রেসিডেন্ট এবং যারা আমাকে এখানে নিয়ে আসার জন্য কাজ করেছেন, সবাইকে ধন্যবাদ। আমার আসার প্রক্রিয়া কঠিন ছিল, কিন্তু আমি এখন রিয়াল মাদ্রিদের খেলোয়াড়। আমার পরিবারও অনেক খুশি।’

কথা শেষ করতে না করতেই সমর্থকদের গর্জনে কেঁপে উঠলো পুরো গ্যালারি। সমর্থকদের গর্জনে ভেসে এলো একটা কথা, ’ব্যাজে চুম্বন করো।’ তাৎক্ষণিক রিয়ালের ব্যাজ আকঁড়ে ধরে চুম্বন করলেন এমবাপ্পে। সমর্থকদের সাথে একাত্ম হয়ে গেলেন। তারপর আবার বলা শুরু করলেন তিনি।

এমবাপ্পে আরও বলেন, ‘আমি শিশুদের বলতে চাই, আমি তোমাদের মতোই ছিলাম। তোমাদের মতোই একটা স্বপ্ন ছিল এবং স্বপ্নকে সত্যি করতে পেরেছি। তোমাদের জন্য আমার একটাই উপদেশ, আবেগ, ধৈর্য্য এবং স্বপ্ন দেখে যাওয়া এগুলোই, যা তুমি অর্জন করতে চাও। আজ আমি এখানে, সামনে তোমাদের মধ্যে কেউ এখানে থাকবে।’

১৫টি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে রিয়াল মাদ্রিদ। সেই ট্রফির সাথেও ছবি তুলেছেন এমবাপ্পে। ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জিতেছেন তিনি, পিএসজির হয়ে লিগ ওয়ানের শিরোপাও জিতেছেন, তবে চ্যাম্পিয়ন্স লিগ এখনও জিততে পারেননি তিনি। তবে এসব নিয়ে কোনও কথা বলেননি এমবাপ্পে।
ফ্রান্সের এই ফরোয়ার্ড আরও বলেন, ‘আমি খুবই শিহরিত এবং রোমাঞ্চিত। অনেক বেশি আবেগাপ্লুত। স্বপ্নের ক্লাব ও ফুটবল ইতিহাসের সেরা ক্লাবে আসতে পেরে আমি সত্যিই ভীষণ খুশি। এর বেশি কিছু বলতে চাই না। কেননা আরও বলতে গেলে আমি কেঁদে ফেলবো। কিন্তু আমি একটা জিনিস করতে চাই; এক, দুই, তিন আলা মাদ্রিদ।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa