Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ভারতের পররাষ্ট্র দপ্তরকে হুঁশিয়ারি দিয়ে যা বললেন রিজভী
জাতীয় বিভাগীয় সংবাদ রাজনীতি

ভারতের পররাষ্ট্র দপ্তরকে হুঁশিয়ারি দিয়ে যা বললেন রিজভী

By iNews DeskNovember 29, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভারতের পররাষ্ট্র দপ্তরকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আজকে ভারতের পররাষ্ট্র দপ্তর চিন্ময়কে মুক্তি দেওয়ার জন্য বলে, শেখ হাসিনার পোষ্য সন্তান যুবলীগ-ছাত্রলীগ যখন কিশোর বিশ্বজিৎকে হত্যা করল, কই সেদিন তো আমরা ভারতের পররাষ্ট্র দপ্তরকে কোনো স্টেটমেন্ট দিতে দেখলাম না। তখন তারা নিশ্চুপ থাকল কেন? যখন উত্তর-পূর্বাঞ্চল বানের পানিতে ভেসে গেল, সেখানে তো শুধু মুসলমানের বাড়ি ভাসেনি, হিন্দুদের বাড়িও ভেসে গেছে। সেদিন তো ভারতের পররাষ্ট্র দপ্তরের মায়া-দয়া দেখলাম না। চিন্ময় বাংলাদেশি নাগরিক। সে অপরাধ করুক বা না করুক, আদালত সেটা দেখবে।

ভারতের পররাষ্ট্র দপ্তরকে হুঁশিয়ারি দিয়ে যা বললেন রিজভী

Advertisement

বৃহস্পতিবার বিকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহিদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে ‘ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে গ্রন্থের মোড়ক উন্মোচন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রিজভী প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আপনাদের (ভারতের) এত আগ্রহ কেন? জুলাই-আগস্ট আন্দোলনে দুই হাজারের মতো শিশু, তরুণ, কিশোরকে নির্বিচারে হত্যা করল যে শেখ হাসিনা, তাকে আপনারা সেখানে আশ্রয় দিলেন। বাংলাদেশকে অস্থিতিশীল করে আপনারা পার পাবেন না। আন্তর্জাতিক ষড়যন্ত্র দিয়ে বাংলাদেশকে দাবিয়ে রাখা যাবে না।

দেশকে অস্থিতিশীল করার জন্য যত রকম পদ্ধতি নেওয়া দরকার সেটা করা হচ্ছে বলে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, চিন্ময় গ্রেফতার হয়েছেন দেশের প্রচলিত আইন অনুযায়ী। হঠাৎ করে ইসকন নামের একটি সংগঠনের বিভিন্ন তৎপরতা দেখা গেল। সেই তৎপরতার মধ্যে দেশকে অস্থিতিশীল করার জন্য যত রকম পদ্ধতি নেওয়া দরকার সেটা করা হচ্ছে।

চিন্ময়ের গ্রেফতারের ঘটনায় শেখ হাসিনা কুমিরের কান্না করছেন বলে মন্তব্য করে রাকসুর সাবেক এই ভিপি বলেন, চিন্ময়কে গ্রেফতারের ব্যাপারে শেখ হাসিনা অত্যন্ত দুঃখ প্রকাশ করে তার মুক্তি দাবি করে একটি স্ট্যাটমেন্ট দিয়েছেন। মুগ্ধর মতো একটি তারুণ্যদীপ্ত ছেলে, তার আরেক সতীর্থ গুলি খাচ্ছে, তার মধ্যে বলছে পানি লাগবে পানি। আপনি কি সেই মুগ্ধকে হত্যা করতে পারেন? রংপুরের আবু সাঈদের বুকে পুলিশ দিয়ে গুলি করে তাকে হত্যা করতে পারেন? আর আজকে চিন্ময় গ্রেফতার হয়েছে বলে আপনি কুমিরের কান্না কাঁদছেন।

সারজিস ও হাসনাতের গাড়িবহরে দুর্ঘটনার বিষয়ে তিনি বলেন, আজকে সারজিস ও হাসনাতের ওপর যে আক্রমণ হয়েছে, তারা বলেছে এখানে ইসকনের সংযোগ থাকতে পারে। এগুলো কিসের আলামত। এগুলো কী ঘটনা ঘটছে। আপনারা কি মনে করছেন, বাংলাদেশকে অস্থিতিশীল করে আপনারা পার পেয়ে যাবেন। ১৮ কোটি মানুষের দেশে অস্থিতিশীল করে আপনারা কিছুই করতে পারবেন না।

অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে অনুষ্ঠানের প্রধান আলোচক ইসলামি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন কোনো একক কৃতিত্বের ফসল নয়। এর আগে বিএনপির দীর্ঘ ১৬ বছরের আন্দোলন সংগ্রামের অধ্যায় রয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠনের অন্যতম কারণ প্রশাসনিক কাঠামো সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করা। আশা করছি এদিকে নজর দেবেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাশেদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহবায়ক সুলতান আহমেদ রাহী।

এ সময় আরও বক্তব্য দেন- ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আব্দুল আলিম, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক এনামুল হক ও নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হাছানাত আলী প্রমুখ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

গোলাম পরওয়ার

চাকরিতে মেধার দরকার নেই, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa