Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে যা বললেন তসলিমা নাসরিন
Bangladesh breaking news ফেসবুক

পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে যা বললেন তসলিমা নাসরিন

By Saiful IslamAugust 9, 2024Updated:August 9, 20242 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের পর একে একে যখন শোকবার্তা আসছে সেই সময়ে কার্যত অন্য পথে হাঁটলেন লেখিকা তসলিমা নাসরিন। ফেসবুকে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে লম্বা পোস্ট করেছেন তিনি। কিন্তু তাতে শোকের চিহ্নমাত্র নেই। বরং লেখিকা স্পষ্ট বলেছেন, তাঁর চোখের জল বেরোবে না! কেন এমন পোস্ট তিনি করেছেন তার জন্য একটু অতীতে ফিরে যেতে হবে।

তসলিমা যে সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন তাতে স্পষ্ট, তাঁর বই নিষিদ্ধ করার ইস্যুতে তিনি এখনও বুদ্ধদেব ভট্টাচার্য এবং তৎকালীন সিপিএম সরকারের ওপর ক্ষুব্ধ। লেখিকার কথায়, ”২০০৩ সালের আগে এরকম খবর শুনলে আমি হয়তো চোখের জল ফেলতাম। কিন্তু তিনি আমার চোখের জল অনেক বছর ঝরিয়েছেন, তিনি বেঁচে থাকাকালীন। তাই চোখ থেকে আজ কোনও জল ঝরলো না তাঁর জন্য।” এই পোস্টেই আরও বিস্ফোরক মন্তব্য করেন তসলিমা। স্পষ্ট বলেন, অন্য সবার মতো তিনি ‘ভাল থাকুন, রেস্ট ইন পিস’ও লিখতে পারবেন না।

নিজের ‘দ্বিখণ্ডিত’ বইটি নিষিদ্ধ করা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তসলিমা নাসরিন। বুদ্ধবাবু সম্পর্কে তাঁর বক্তব্য, ”২০০৩ সালে বলা নেই কওয়া নেই আমার দ্বিখণ্ডিত বইটি তিনি নিষিদ্ধ করলেন। সেদিনই মনে হয়েছিল আমি তাঁর চেয়ে খাঁটি বামপন্থী।” তসলিমার অভিযোগ, রাষ্ট্র থেকে ধর্মকে পৃথক করার জন্য লিখেছিলেন বলে বুদ্ধদেব ভট্টাচার্য তাঁর বই নিষিদ্ধ করেছিলেন। তাঁর এও দাবি, কলকাতা হাইকোর্ট বই সংক্রান্ত মামলা জেতার পর তাঁকে কলকাতা থেকে তাড়াতে মরিয়া হয়ে উঠেছিল বামফ্রন্ট সরকার।

লেখিকা স্মৃতিচারণ করে লিখেছেন, ২০০২ পর্যন্ত তাঁর সঙ্গে সখ্য ছিল। একসময়ে বুদ্ধবাবুর সঙ্গে সাহিত্য সংস্কৃতি নিয়ে আড্ডা দিতেন, প্যারিস থেকে তাঁর জন্য তিনি যা চাইতেন উপহার এনে দিতেন। তবে পরে সেই মানুষটি একসময় বাংলায় তাঁর শেষ আশ্রয়টিকে চিরকালের মতো টেনে নেবেন তা প্রথমে ভাবেননি তিনি। এই প্রসঙ্গে বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও খোঁচা দিয়েছেন তসলিমা। বলেছেন, তিনিও বুদ্ধবাবুরই পদাঙ্ক অনুসরণ করে তাঁকে অচ্ছুৎ হিসেবে ট্রিট করেন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
bangladesh, breaking news তসলিমা নাসরিন নিয়ে, পশ্চিমবঙ্গের প্রভা প্রাক্তন ফেসবুক মুখ্যমন্ত্রীকে
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ভোটারদের নিরাপত্তা

ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার আহ্বান নৌ প্রধানের

February 5, 2026
২১ জেলায় নির্বাচনী দায়িত্ব

২১ জেলায় নির্বাচনী দায়িত্ব পালন করবে বিমান বাহিনীর সদস্যরা

February 5, 2026
বাংলাদেশিদের ভিসা

বাংলাদেশিদের ভিসা না দেওয়ার দায় পুরো দেশের: পররাষ্ট্র উপদেষ্টা

February 5, 2026
Latest News
ভোটারদের নিরাপত্তা

ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার আহ্বান নৌ প্রধানের

২১ জেলায় নির্বাচনী দায়িত্ব

২১ জেলায় নির্বাচনী দায়িত্ব পালন করবে বিমান বাহিনীর সদস্যরা

বাংলাদেশিদের ভিসা

বাংলাদেশিদের ভিসা না দেওয়ার দায় পুরো দেশের: পররাষ্ট্র উপদেষ্টা

একুশে পদক

একুশে পদক পাচ্ছে সংগীত দলসহ ৯ ব্যক্তি

ন্যাশনাল ব্যাংক

ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স আনা যাচ্ছে নগদ ওয়ালেটে

টক্সিক

ঈদে মুখোমুখি ইয়াশ এর ‘টক্সিক’ ও রণবীর এর ‘ধুরন্ধর ২’

রমজানে অফিস সময় নির্ধারণ

রমজানে অফিস সময় নির্ধারণ

এমপিদের স্পিকার-ডেপুটি স্পিকারের শপথ

নতুন এমপিদের স্পিকার-ডেপুটি স্পিকারের শপথ পড়ানোর সুযোগ নেই

শবনম ইয়াসমিন বুবলী

পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বুবলী, যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি!

ভারতীয় ভিসা

ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় নতুন নিয়ম

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.