Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি গণ-আন্দোলনে নিজেদের কৌশল নিয়ে যা বললেন শিবির সেক্রেটারি
রাজনীতি

গণ-আন্দোলনে নিজেদের কৌশল নিয়ে যা বললেন শিবির সেক্রেটারি

By Saiful IslamSeptember 26, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গণ-অভ্যুত্থানে গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটে। এরপর কয়েকদিন আগে শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির নাম প্রকাশ্যে আসার পর শুরু হয় নানা আলোচনা। আলোচিত এই বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম। সরকার পতন আন্দোলনে নিজেদের কৌশলের বিষয়টি স্বীকারও করেন তিনি।

গণ-আন্দোলনে নিজেদের কৌশল নিয়ে যা বললেন শিবির সেক্রেটারি

Advertisement

গতকাল বুধবার (২৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে আন্দোলন ইস্যুতে নানা আলোচনা-সমালোচনার জবাব দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম।

ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, ছাত্রশিবির কিছু কৌশল অবলম্বন করেছে। যেখানে ছাত্র-জনতা এক হয়ে প্রিয় বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে। প্রতিটি চিন্তা, সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে সবাই এক হয়ে কাজ করেছে। ফলে আলহামদুলিল্লাহ প্রায় ১৫ বছরের স্বৈরাচারী জুলুম থেকে জাতির প্রাথমিক মুক্তি মিলেছে।

ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে জাহিদুল ইসলাম বলেন, সরকার পতন আন্দোলনে ছাত্রশিবির যেমন কৌশলী ভূমিকা পালন করেছে, আমরা সকল ব্যক্তি, দল ও মতের নিকট আহ্বান করছি, আপনারাও এমন শত কৌশল করে এই দেশটাকে ভালো কিছু দিন। আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।

এর আগে এক সমাবেশে শিবির সেক্রেটারি জেনারেল বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে আমরা যখন শামিল হয়েছিলাম, আমাদের কোনো দলীয় পরিচয় ছিল না। সেদিন আমাদের কোনো ব্যক্তিপরিচয় ছিল না। সেদিন মত, ধর্ম, বর্ণের কোনো পরিচয় ছিল না। অন্য ধর্মের কেউ আহত হলে সবাই হাসপাতালে নিয়ে গেছে, এরকম অসংখ্য নজির রয়েছে।

তিনি আরও বলেন, এই আন্দোলনে ইসলামী ছাত্রশিবির একক কোনো কৃতিত্ব ও অবদান কখনো দাবি করেনি, করবেও না। আমরা মনে করি এই আন্দোলন সবার। এই আন্দোলন কোনো একক ব্যক্তির মাস্টারমাইন্ডে হয়নি। এই আন্দোলনে অসংখ্য মাস্টারমাইন্ড রয়েছে। অসংখ্য শহীদ রয়েছেন। সবাই মিলে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ প্লাটফর্মের মধ্যে দিয়ে এই সমাজ থেকে ফ্যাসিজমের উৎখাতের নব সূচনা সৃষ্টি করেছি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

July 22, 2026
জামায়াত এমপি

ভিডিওকাণ্ডে সাতক্ষীরার জামায়াত এমপিকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা

July 22, 2026
Amir Hamza

‘আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’

July 21, 2026

Latest News

সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জামায়াত এমপি

ভিডিওকাণ্ডে সাতক্ষীরার জামায়াত এমপিকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা

Amir Hamza

‘আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’

জামায়াতে ইসলামীর নেতা

সেই নারীকে নিয়ে মিলল চাঞ্চল্যকর তথ্য

জামায়াত নেতা গাজী নজরুল

কীভাবে ভিডিও ফাঁস হলো, জানালেন জামায়াত নেতা গাজী নজরুল

জামায়াত এমপি

জামায়াত এমপির ভিডিও ভাইরাল: প্রথমে এআই, পরে স্ত্রী দাবি

ফখরুল

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : ফখরুল

বিএনপির আয়

বিএনপির আয় বেড়েছে, ব্যয়ও বেড়ে তিনগুণ

বিএনপি

নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয় : বিএনপি

জামায়াত আমির

গণভোট না মানলে সরকারও মানা হবে না : জামায়াত আমির

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa