Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা নিয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী
জাতীয়

আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা নিয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

By Tarek Hasanমে 21, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ মিশনকে যুক্তরাষ্ট্র আগেই জানিয়েছিল বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

aziz

Advertisement

মঙ্গলবার (২১ মে) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

‘মিট দ্য রিপোর্টার্স’ নামের ওই অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা রিপোর্টার্স ইউনিটি।

দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র আগে যে ভিসানীতি ঘোষণা করেছিলো, সেটা ছিলো থ্রি সির আওতায়। আর জেনারেল আজিজের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ফরেন অফিস অপরেশন অ্যাক্টের আওতায়। এই দুটি আলাদা বিষয়। তবে আমরা সব সময়েই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স।

তিনি জানান, এ বিষয়ে আমাদের মিশনকে (ওয়াশিংটন) আগেই জানানো হয়েছিলো। এটা সেনাবাহিনীর বিষয়। এই মূহূর্তে আর কিছু বলতে চাই না। তবে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে নানা বিষয়ে সম্পৃক্ত আছি।

পররাষ্ট্র মন্ত্রী বলেন, মার্কিন সহকারী মন্ত্রী ডোনাল্ড লু ঢাকায় এসেছিলেন। তার সঙ্গে পজিটিভ আলোচনা হয়েছে। আমরা সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চাই। এটা ছিল তারও বক্তব্য, আমাদেরও বক্তব্য।

ব্যাটারিচালিত রিকশা নিয়ে এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, মানুষকে মানুষের বোঝা টানা থেকে বেরিয়ে আসতে হবে। তবে এখানে রেগুলেটরি দরকার। আমরা সেটাই চাচ্ছি। তবে বিএনপি আন্দোলনে না পেরে, এখন ব্যাটারিচালিত রিকশার মধ্যে ঢুকে পড়েছে। তারা এখানে ভর করেছে।

ভারতে গিয়ে সংসদ সদস্য আনোয়ারুল আজিমের নিখোঁজ হওয়ার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, এটা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। দুই দেশের গোয়েন্দারা কাজ করছে। কী ঘটেছে তারা বলতে পারে।

ভারতের নির্বাচনী জনসভায় বাংলাদেশ প্রসঙ্গ নিতে মন্তব্য জানতে চাইলে মন্ত্রী বলেন, ভারতের নির্বাচনী জনসভায় কে কী বললো, সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়। নির্বাচনী জনসভায় অনেকেই অনেক কিছু বলেন। এটা আমাদের কোনো বিষয় না।

হাছান মাহমুদ বলেন, বৈশ্বিক সঙ্কটেও বাংলাদেশের অর্থনীতি অগ্রসর। দেশ এগিয়ে যাচ্ছে। সারা পৃথিবীতে খাদ্যের দাম বেড়েছে। ইউরোপে বেড়েছে। সে পরিপ্রেক্ষিতে আমাদের এখানেও পণ্যের দাম বেড়েছে। বিশ্বে বাংলাদেশ বিচ্ছিন্ন কোনো দেশ নয়। তবে সরকার সেটা নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

তিনি বলেন, টানা চতুর্থবারের মতো সরকার গঠনের পরিপ্রেক্ষিতে ৮০টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে ৩২টি আন্তর্জাতিক সংস্থা অভিনন্দন জানিয়েছেন তাকে। বিশ্ব সম্প্রদায় প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করতে চায়।

রাইসিকে হত্যার অভিযোগ, যা বলছে ইসরাইল

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
বিদ্যুৎ সরবরাহ বন্ধ

ঢাকার যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

জুন 9, 2026
কারিগরি

শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে ষষ্ঠ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা

জুন 9, 2026
আসামি

হবিগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় পলাতক আসামি গ্রেপ্তার

জুন 9, 2026
Latest News
বিদ্যুৎ সরবরাহ বন্ধ

ঢাকার যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

কারিগরি

শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে ষষ্ঠ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা

আসামি

হবিগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় পলাতক আসামি গ্রেপ্তার

সেনাসদস্য

তনু হত্যা মামলায় সাবেক দুই সেনাসদস্যকে গ্রেপ্তারের নির্দেশ

নদীবন্দরে এক নম্বর সতর্ক সংকেত

পায়রাবন্দরে তিন নম্বর, নদীবন্দরে এক নম্বর সতর্ক সংকেত

ড. ইউনূস

ড. ইউনূসের বিরুদ্ধে শেখ মজিবুরের মামলার আবেদন খারিজ

লোন

বাজেটে নারী উদ্যোক্তাদের প্রয়োজন বিশেষ করহার ও স্বল্প সুদে ঋণ

ঝড়

যেসব জেলায় রাতেই হতে পারে ঝড়

শিক্ষক-কর্মচারী বেতন

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

ট্রাফিক পুলিশকে মারধর

ঢাকায় ট্রাফিক পুলিশকে মারধর, নারীসহ ৩ জনের শাস্তি

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa