Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা বাংলাদেশের বিপক্ষে হারের পর যা বললেন লঙ্কান অধিনায়ক
ক্রিকেট (Cricket) খেলাধুলা

বাংলাদেশের বিপক্ষে হারের পর যা বললেন লঙ্কান অধিনায়ক

By Tarek HasanJune 8, 20244 Mins Read

স্পোর্টস ডেস্ক : এবারের বিশ্বকাপে টানা হারের স্বাদ নিয়েছে শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পর আজকের ম্যাচে বাংলাদেশের বিপক্ষেও হেরেছে তারা। এই পরাজয়ের পরে ব্যাটিংকেই দুষলেন লঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা।

ওয়ানিন্দু হাসারাঙ্গা

Advertisement

হাসারাঙ্গা বলেন, ‘আমাদের ব্যাটাররা প্রথম ৮/১০ ওভারে সত্যিই ভালো ব্যাটিং করেছে। এর পরে আমি মনে করি, আমরা খারাপ ব্যাটিং করেছি।’

লঙ্কান অধিনায়ক বলেন, ‘আমরা সবাই জানি বোলিং আক্রমণ আমাদের শক্তি। আমাদের মূল চার বোলারের সাথে অলরাউন্ডারদেরও চার ওভার করতে হয়। সেখানেই আমরা ভালো করতে পারিনি।’

রানের আক্ষেপের কথাও বলেন হাসারাঙ্গা। তিনি বলেন, আমরা ১৫০ থেকে ১৬০ করতে পারলে জয়ের সম্ভাবনা ছিল।

এদিকে আজকের খেলায় শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়েছে সাকিব-শান্তরা। তাতে সুগম করেছে দ্বিতীয় রাউন্ডে যাবার পথ।

টেক্সাসের গ্রান্ট প্রেইরি স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করে ৯ উইকেটে ১২৪ রান তুলে শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে চাপে পড়লেও ব্যবধান গড়ে দেন তাওহীদ হৃদয়। শেষ দিকে মাহমুদউল্লাহ রিয়াদের ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে ১ ওভার বাকি থাকতেই নিশ্চিত হয় জয়।

সহজ লক্ষ্যটা সহজ করেই জিততে পারতো টাইগারর, সমীকরণটা হাতের মুঠোয় এনে দিয়েছিলেন হৃদয়। হাসারাঙ্গাকে তিন ছক্কা হাঁকিয়ে ব্যবধান নামিয়ে এনেছিলেন ৫০ বলে ৩৪ রানে, হাতে তখনো ৭ উইকেট। দাপুটে জয়ের স্বপ্নে বিভোর তখন টাইগাররা।

তবে সেখান থেকেই রঙ বদলাতে শুরু করে ম্যাচ, পরের ৬ ওভারে ২২ রান তুলতেই হারায় ৫ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। রানের তুলনায় বল বেশি থাকলেও ৮ উইকেট হারিয়ে ফেলা টাইগাররা পড়ে যায় শঙ্কায়। তবে আরো একবার দলকে জিতিয়েই মাঠ ছাড়েন মাহমুদউল্লাহ।

তবে মাহমুদউল্লাহ বা তাওহীদ হৃদয় নয়, ম্যাচ জয়ের নায়ক রিশাদ হোসেন। প্রথমবার কোনো বৈশ্বিক আসরে খেলতে নেমেই বনে গেছেন ম্যাচ সেরা, তার বোলিংয়েই তো গুঁটিয়ে যায় লঙ্কানরা, ২২ রানে ৩ উইকেট নেন তিনি। যদিও সমান তিন উইকেট ছিল মোস্তাফিজেরও।

১২৫ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে তৃতীয় বলেই ক্যাচ অনুশীলন করিয়ে ফেরেন সৌম্য সরকার। ২ বলে ০ রানে ফেরেন তিনি। থিতু হতে পারেননি তানজিদ তামিমও, পরের ওভারে ৬ বলে ৩ করে নুয়ান তুষারার শিকার তিনি।

৬ রানে জোড়া উইকেট হারানোর ধাক্কা কাটিয়ে তোলার চেষ্টা করেন নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। তবে বড় হয়নি এই জুটিও, ২২ বলে ২২ রান আসে এই যুগলবন্দীতে। ৫.২ ওভারে দলীয় ২৮ রানে ফেরেন শান্ত। ১৩ বলে ৭ রান করেন তিনি।

তবে সেখান থেলে দলকে টেনে তুলেন লিটন দাস ও তাওহীদ হৃদয়। দু’জনের জুটিতে জয়ের পথেই ছুটে বাংলাদেশ। যেখানে একটু বেশিই আগ্রাসী ছিলেন তাওহীদ হৃদয়। হাসারাঙ্গার করা ১২তম ওভারে পরপর তিন বলে তিন ছক্কা হাঁকান তিনি। যদিও ফিরতে হয় এরপরই।

হৃদয় ঝড় থামে ১১.৪ ওভারে, দলীয় ৯১ রানে। ২০ বলে ৪০ রান তুলে আউট হন তিনি। জয়ের জন্য তখন বাংলাদেশের প্রয়োজন ৫০ বলে ৩৪ রান। তবে এই সমীকরণ কঠিন হয়ে পড়ে ১৪. ১ ওভারে লিটন ফিরলে। এই ব্যাটার আউট হন ৩৮ বলে ৩৬ রানে।

এরপর দ্রুত সাকিব (৮) ফিরলে চাপ বাড়ে টাইগারদের। শেষ ১৮ বলে প্রয়োজন ছিল ১৪ রানের, হাতে ৪ উইকেট। তবে এই রান তুলতে গিয়েও ফেরেন রিশাদ হোসেন ও তাসকিন। যদিও ১৩ বলে ১৬* রানের ছোট এক ইনিংসে সব শঙ্কা দূর করেন মাহমুদউল্লাহ।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেছিল শ্রীলঙ্কা। পাওয়ার প্লেতে জোড়া উইকেট হারালেও আদায় করে নেয় ৫৩ রান। কুশল মেন্ডিসকে ১০ রানে ফেরান তাসকিন, কামিন্দু (৪) হোন মোস্তাফিজের প্রথম শিকার। তবে পাথুম নিশানকার ব্যাটে বড় লক্ষ্যেই ছুটছিল লঙ্কানরা।

পাওয়ার প্লে শেষ হবার পর থেকেই যেন রানের গতি কমে আসে শ্রীলঙ্কার। পাথুম নিশানকা ফেরার পর যা আরো প্রগাঢ় হয়। ভয়ঙ্কর হয়ে উঠা লঙ্কান এই ওপেনারকেও ফেরান মোস্তাফিজ। ২৮ বলে ৪৭ রানে আউট হন তিনি। ৯ ওভারে ৭০ রানে ৩ উইকেট হারায় শ্রীলঙ্কা।

সেই চাপ থেকে বের হয়ে আসার আগেই লঙ্কানদের জোড়া আঘাত করেন রিশাদ। ফেরান ওয়ানিন্দু হাসারাঙ্গা ও চারিথ আসালাঙ্কাকে। পরপর দুই বলে উইকেট তুলে জাগিয়েছিলেন হ্যাটট্রিকের সম্ভাবনাও। প্রথমে আসালাঙ্কাকে ২১ ও পরের বলে গোল্ডেন ডাক উপহার দেন হাসারাঙ্গাকে।

পরের ওভারে এসেও ঝলক দেখান রিশাদ, এবার ফেরান থিতু হয়ে যাওয়া ধনঞ্জয়া ডি সিলভাকেও। সিলভা স্ট্যাম্পিং হয়ে ফেরেন ২৬ বলে ২১ রানে। তাতে বেরিয়ে আসে লঙ্কানদের ইনিংসের লেঁজ। পরের তিনটা উইকেট ভাগাভাগি করেন তাসকিন, মোস্তাফিজ ও তানজিম সাকিব।

অস্বস্তিকর গরমের মধ্যে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

সংক্ষিপ্ত স্কোর :

শ্রীলঙ্কা : ২০ ওভারে ১২৪/৯ (নিসাঙ্কা ৪৭, ধানাঞ্জয়া ২১, আসালাঙ্কা ১৯;
মোস্তাফিজ ১৭/৩, রিশাদ ২২/৩, তাসকিন ২৫/২)

বাংলাদেশ : ২০ ওভারে ১২৫/৮ (তৌহিদ ৪০, লিটন ৩৬, মাহমুদুল্লাহ ১৬*;
থুশারা ১৮/৪, হাসারাঙ্গা ৩২/২)

ফলাফল : বাংলাদেশ ২ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : রিশাদ হোসেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
সাকিব-তাসকিন

এলপিএল শুরুর আগেই ফিক্সিং, সাকিব-তাসকিনদের মালিক গ্রেফতার!

July 17, 2026
বিশ্বকাপ ফাইনালের মঞ্চে

টম ক্রুজ আসছেন বিশ্বকাপ ফাইনালের মঞ্চে

July 16, 2026
ফাইনাল

‘কেউ আমাদের সুবিধা দেয়নি, আমরা সেরা বলেই ফাইনালে’

July 16, 2026

Latest News

সাকিব-তাসকিন

এলপিএল শুরুর আগেই ফিক্সিং, সাকিব-তাসকিনদের মালিক গ্রেফতার!

বিশ্বকাপ ফাইনালের মঞ্চে

টম ক্রুজ আসছেন বিশ্বকাপ ফাইনালের মঞ্চে

ফাইনাল

‘কেউ আমাদের সুবিধা দেয়নি, আমরা সেরা বলেই ফাইনালে’

মেসি

এমবাপের সমান গোল করেও কেন গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে মেসি?

স্কালোনি

ডি পলকে বেঞ্চে বসানোর চমকপ্রদ তথ্য দিলেন স্কালোনি

মেসি

মেসি কত অর্থের মালিক, জানুন আয়ের প্রধান উৎস

afp-messi

মেসির যেসব রেকর্ড এখনো কেউ ভাঙতে পারেননি

আর্জেন্টিনা

স্পেনকে হারালেই ইতিহাস, অনন্য কীর্তির দ্বারপ্রান্তে আর্জেন্টিনা

Mbappy

বিশ্বকাপে স্বপ্নভঙ্গের পর এমবাপ্পের আক্ষেপ

Messi

ফুটবল ইতিহাসের সবচেয়ে রহস্যময় ছবি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa