জুমবাংলা ডেস্ক : রাজধানীর উত্তরায় জসিমউদ্দীন সড়কে বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) স্থাপনা প্রকল্পের একটি গার্ডার পড়ে প্রাইভেটকারের চার যাত্রী নিহতের ঘটনাকে যান্ত্রিক ত্রুটি হিসেবে দেখছেন বিআরটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিকুল ইসলাম। আজ সোমবার বিকেলে দুর্ঘটনার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
উত্তরার দুর্ঘটনা

Advertisement

শফিকুল ইসলাম বলেন, ‌‘আমাদের গার্ডারটি এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার সময় সম্ভবত ক্রেন কাঁত হয়ে নিচে পড়ে যায়।’ ঘটনার জন্য কে দায়ী এবং কীভাবে ঘটল জানতে চাইলে তিনি বলেন, ‌‘বিষয়টি এ মুহূর্তে না জেনে আমি কিছু বলতে পারব না। ক্রেন কাঁত হয়ে গেছে—এটা যান্ত্রিক সমস্যা। এটা নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট নয়।’

প্রত্যক্ষদর্শীরা জানান, বিআরটি প্রকল্পের জন্য নির্মিত গার্ডার একটি ক্রেন দিয়ে সরানো হচ্ছিল। এ সময় গার্ডারটি হঠাৎ করে রাস্তায় চলমান প্রাইভেটকারের ওপর পড়ে যায়। ধারণা করা হচ্ছে, ক্রেনটির ধারণক্ষমতা কম ছিল কিংবা চালক ভুলভাবে সেটি অপারেট করেছেন।

৩ ঘণ্টা পর দুর্ঘটনাকবলিত ক্রেন দিয়েই সরানো হলো গার্ডার

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.