Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আইন-আদালত বাড্ডায় র‌্যাবের ঘিরে রাখা টিনের বাড়িতে যা মিলল
আইন-আদালত

বাড্ডায় র‌্যাবের ঘিরে রাখা টিনের বাড়িতে যা মিলল

By Tarek HasanMay 23, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : রাজধানীর বাড্ডার টেকপাড়া এলাকায় বোমা তৈরির একটি কারখানা থেকে ৬৫টি হাত বোমাসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

rab

Advertisement

বুধবার রাতে র‌্যাব-৩ এর একটি দল ওই কারখানায় অভিযান চালায়। বোমাগুলো ভয়াবহ বিপদজনক এবং সামনে উপজেলা নির্বাচনসহ অন্যান্য ঘটনায় সেগুলো ব্যবহার করতে তৈরি করা হতে পারে বলে ধারণা করছে র‌্যাব।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে এক সংবাদ বিফ্রিংয়ে এসব তথ্য জানিয়েছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফিরোজ কবীর।

এর আগে বোমা তৈরির কারখানার সন্ধান পেয়ে এলাকাটি ঘিরে রাখা হয়। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট পৌঁছলে অভিযান শুরু হয়।

অভিযান শেষে র‌্যাব-৩ এর অধিনায়ক ফিরোজ কবীর সাংবাদিকদের বলেন, “আট থেকে দশদিন আগে নারায়ণগঞ্জকেন্দ্রিক একটি গ্রুপ ঢাকা শহরে বোমা তৈরি করছে- এমন খবর পায় র‌্যাব। এরপরে তাদের কার্যক্রম অনুসরণ করে তথ্য পাওয়া যায়, বুধবার পূর্ব বাড্ডার টেকপাড়া এলাকার একটি বাসায় আধুনিক হাতবোমা তৈরি করছে চক্রটি। সেই তথ্যের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি দল বাসাটি ঘিরে অভিযান চালায়। এ সময় হাতেনাতে তিনজনকে আটক করা হয় এবং ৬৫টি হাতবোমাসহ বোমা তৈরির বিপুল সরঞ্জাম জব্দ করা হয়।

তিনি বলেন, “আটক তিনজন হলেন- ফাহিম, লিমন ও আকুল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, সজীব নামে এক ব্যক্তির মাধ্যমে দুই থেকে তিন ঘণ্টা কাজের জন্য আসেন। তারা মূলত জুতার কারখানায় কাজ করেন। ২৬ হাজার টাকার চুক্তিতে হাতবোমা বানানোর কাজে আসেন। তাদের দায়িত্ব ছিল বোমাগুলোর তৈরির পর ঘরের ভেতরে রেখে তালা মেরে চাবিটি মাটির নিচে পুতে রাখা। শুধু সজীবই জানবে চাবি রাখার বিষয়টি।

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, “বোমাগুলো আজকে (বুধবার) রাতে অনাবিল পরিবহনের বাসে করে গাজীপুর পাঠিয়ে দেওয়ার কথা ছিল। গাজীপুরে বোমাগুলো কার কাছে যাবে, সেটি জানেন না সজীব। তবে মাসুম নামে একজন সেগুলো বাস থেকে নিয়ে যাবেন সেই তথ্য ছিল তার কাছে।”

ফিরোজ কবীর বলেন, “র‌্যাব-৩ এর বোম্ব ডিসপোজাল ইউনিট উদ্ধারকৃত বোমাগুলো পর্যালোচনা করে বলেছে, সেগুলো সাধারণ ককটেলের মতো নয়, ভয়াবহ বিপদজনক বোমা। এগুলো জর্দার কৌটাতে তৈরি করা হলেও ভেতরে বারুদ, কাচের টুকরো, সাইকেলের বল ও তারকাটাসহ অন্যান্য বিপদজনক বস্তু রয়েছে। সব থেকে বিপদজনক হলো, এটি ট্রিগার মেকানিজমে তৈরি। আর্জেস সেভেনটি-২ গ্রেনেডের মতো সিস্টেম। ট্রিগার চাপলে এটি মাটির ওপরে হাওয়াতে বিস্ফোরিত হয়। প্রায় ৩০ মিটার আশপাশে কোনো ব্যক্তি বা বস্তু ক্ষতির আওতায় পড়বে।”

তিনি আরও বলেন, “জঙ্গিদের কাটআউট সিস্টেমে অর্থাৎ চক্রের একজন অন্যজন সম্পর্কে জানলেও তৃতীয়জন সম্পর্কে জানবে না এমন পদ্ধতিতে বোমাগুলো বানানো হচ্ছিল। আটক তিনজন অর্থের বিনিময়ে বোমা তৈরি করতে এসেছে। তারা আগেও এভাবে টাকার বিনিময়ে বোমা তৈরি করেছে। বোমাগুলো কোথায় ব্যবহার হবে সুনির্দিষ্টভাবে তারা বলতে পারেনি। তবে সামনে উপজেলা নির্বাচনসহ অনেকগুলো ঘটনায় নাশকতা করতে ব্যবহার করতে পারে বলে আমরা ধারণা করছি।”

সিঙ্গেল লাইফেই ভালো আছি, শান্তিতে আছি: জয়া

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “তারা এর আগে তিন জায়গায় বাসা ভাড়া নিয়ে বোমা তৈরির পরিকল্পনা করেছিল। এর মধ্যে ডেমরা, সাভার ও বাড্ডাতেও প্রস্তুতি নিয়েছিল। তবে শেষ পর্যন্ত বাড্ডাতে সজীব বাসা ভাড়া নিয়েছিল। তার সিগন্যালে পরিত্যাক্ত বাসায় গিয়ে বোমা তৈরির কাজ করছিল তিনজন। এর সঙ্গে আরও যারা জড়িত তাদের আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।”

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
৪৩তম বিসিএস

৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

June 25, 2026
mamtaj-begum

আদালতে মমতাজকে দেখে অনেকে গাইলেন ‘বুকটা ফাইট্টা যায়’

June 24, 2026
জামান হত্যা

জামান হত্যা : খালাস পাওয়া ৮ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

June 23, 2026

Latest News

৪৩তম বিসিএস

৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

mamtaj-begum

আদালতে মমতাজকে দেখে অনেকে গাইলেন ‘বুকটা ফাইট্টা যায়’

জামান হত্যা

জামান হত্যা : খালাস পাওয়া ৮ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

হাইকোর্টে রিট

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

আসামি আবীর আলী

শিশু আয়াতকে ৬ টুকরো করে হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ড

শিশু রামিসা

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা: আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের

আবু সাঈদ হত্যা মামলা

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

salman-sahhh

চিত্রনায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছেন আদালত

ভাগ্য নির্ধারণ

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ

শিশু আছিয়া ধর্ষণ হত্যা

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার পেপারবুক প্রস্তুত

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa