স্পোর্টস ডেস্ক : প্যারিসে একটা ফ্যাশন উইকে গিয়েছিলেন জর্জিনা রদ্রিগেস, সেখানে এক নারীর সঙ্গে তাঁর কথোপকথনের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ক্রিস্টিয়ানো রোনালদোর বান্ধবী জর্জিনা যে ভিডিওতে ইঙ্গিত দিয়েছেন রোনালদোর অবসরের সময়ের!

Advertisement

সেই ২০০২ সালে স্পোর্তিং ক্লুব দে লিসবনের জার্সিতে অভিষেকের পর থেকে যতই ভক্তদের মোহগ্রস্ত করে রাখুন রোনালদো, দুই দশকেরও বেশি সময় ধরে ফুটবল ইতিহাস রাঙানো ক্যারিয়ারটাতেও তো একটা সময় শেষ টানতেই হবে। রোনালদোর ভক্তদের জন্য – এমনকি মেসির ভক্তদের পাশাপাশি সাধারণ ফুটবলভক্তদের জন্যও – দীর্ঘশ্বাস জাগানোর মতো তথ্য, রোনালদোকে মাঠে দেখার হয়তো আর বছর দুয়েকই আছে। ভাইরাল ভিডিওতে জর্জিনা যে তেমনই ইঙ্গিত দিয়েছেন!

গত ৫ ফেব্রুয়ারি ৩৯তম জন্মদিনের কেক কেটেছেন, যদিও মাঠে তাঁর গোলক্ষুধা দেখে বয়স বোঝার উপায় নেই। এই তো, পঞ্জিকাবর্ষের হিসাবে ২০২৩ সালে রোনালদো গোল করেছেন ৫৪টি – বিশ্বেই এর চেয়ে বেশি গোল গত বছরে আর কারও ছিল না। এই মৌসুমেও আল নাসরের জার্সিতে দাপুটে ছুটোছুটি চলছে তাঁর।

কিন্তু বয়সটা সম্ভবত তাঁকে আর বেশিদিন মাঠ দাপাতে দেবে না। প্যারিসে ফ্যাশন উইক থেকে ভাইরাল হয়ে পড়া সেই ভিডিওতে জর্জিনা যে বলেছেন, ‘ক্রিস্টিয়ানো… আর এক বছর, তারপরই শেষ। হয়তো দুই বছরও হতে পারে, কে জানে!’

পেশায় মডেল জর্জিনা প্যারিস ফ্যাশন উইকেট ক্যাটওয়াক করেছেন রোনালদোর নাম লেখা ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি পরে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.