জুমবাংলা ডেস্ক : চলতি বছরের ডিসেম্বরে মেট্রোরেল এবং আগামী ২০২৩ সালের শেষের দিকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসয়ের উদ্বোধন করা সম্ভব হবে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এক্সপ্রেসওয়ের কাজে ধীরগতি ছিল, কিন্তু এখন গতি বেড়েছে। সরকার এ প্রকল্পের অর্থায়নের সমস্যা দূর করেছে।

মেট্রোরেল
ফাইল ছবি
Advertisement

আজ মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে সচিবালয়ে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে এসব তথ্য জানান মন্ত্রী।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এ বছর ডিসেম্বরের প্রথম সপ্তাহে মেট্রোরেল (উত্তরা থেকে আগারগাঁও) উদ্বোধন করা হবে। এদিকে এক্সপ্রেসওয়ের কাজে গতি বেড়েছে। এতদিন কাজে ধীরগতি ছিল, এখন গতি বেড়েছে। সরকার এই প্রকল্পের অর্থায়নের সমস্যাটা ইতোমধ্যে দূর করেছে।

তিনি বলেন, ঈদে মোটরসাইকেল চলাচলের বিষয়ে মন্ত্রী জানান, সরকারের পক্ষ থেকে মোটরসাইকেল নিয়ন্ত্রণ করা খুবই দরকার ছিল। কিছু কিছু ক্ষেত্রে সরকারের এ নির্দেশ মানা হয়। মোটরসাইকেলের কারণেই দুর্ঘটনা বেশি হয়। ছোট ছোট যানগুলো (তিন চাকার) নিয়ন্ত্রণ করা না হলেই সমস্যার সৃষ্টি হয়।

তিন হেক্টর জায়গায় ঐতিহ্যবাহী ​মধুপুর গড়ঞ্চলে গড়ে ওঠেছে আরবোরেটাম

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.