Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home হাঁড়িভাঙা কবে বাজারে মিলবে, জানালেন চাষিরা
জাতীয়

হাঁড়িভাঙা কবে বাজারে মিলবে, জানালেন চাষিরা

By Tarek HasanJune 10, 20243 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : রংপুর অঞ্চলে হাঁড়িভাঙা আমের ফলন বেশি হলেও ফজলি, সাদা ল্যাংড়া, কালা ল্যাংড়া, মিশ্রিভোগ, গোপালভোগ, আম্রপালিসহ আরও নানা প্রজাতির আম উৎপাদন হয়ে আসছে। এসব আমের ভিড়ে এখন সবচেয়ে বেশি চাহিদা হাঁড়িভাঙার। সম্প্রতি হাঁড়িভাঙা আম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। এর পরেই এই আমের গুরুত্ব আরও বেড়েছে। চলতি জুনের শেষ সপ্তাহে বাজারে মিলবে পরিপক্ব হাঁড়িভাঙা আম। এবার চাষি ও ব্যবসায়ীরা দেড়শ কোটি টাকা বিক্রির আশা করছেন বলে জানা গেছে।

হাঁড়িভাঙা আম

কৃষি বিভাগ ও আমচাষিরা বলছেন, জুনের শেষ সপ্তাহে বাজারে মিলবে পরিপক্ব হাঁড়িভাঙা আম। এর আগে বাজারে হাঁড়িভাঙা আম পাওয়া গেলেও তা অপরিপক্ব হবে। হাঁড়িভাঙার প্রকৃত স্বাদ পেতে জুনের শেষ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে। বর্তমানে বাগানগুলোতে আমের পরিচর্যা চলছে।

এদিকে হাঁড়িভাঙা আম সংরক্ষণে গবেষণা জরুরি বলে দাবি করেছেন চাষি ও ব্যবসায়ীরা। তারা বলছেন, এই আম পরিবহণের জন্য বিশেষ বাস ও ট্রেন সার্ভিস চালু করা এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। একই সঙ্গে ন্যায্য দাম নিশ্চিতকরণে প্রশাসনকে উদ্যোগ নিতে হবে। হাঁড়িভাঙা আমের রাজধানীখ্যাত পদাগঞ্জ হাটের রাস্তাঘাটের সংস্কার এবং হাটে আম বিক্রির শেড নির্মাণ, ব্যাংকিং সুবিধা বাড়ানো, পাবলিক টয়লেট স্থাপন ও বৃষ্টির সময় পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হোক।

জানা গেছে, রংপুরের মিঠাপুকুর উপজেলার খোঁড়াগাছ ইউনিয়নের পদাগঞ্জ এলাকাকে বলা হয় হাঁড়িভাঙা আমের রাজধানী। এখন মিঠাপুকুরের রানীপুকুর, আখিরাহাট, রূপসী, সর্দারপাড়া, পাইকারেরহাট, রুকনীগঞ্জ, বড়বালা, বালুয়া মাসিমপুর, লতিবপুর, ময়েনপুরসহ বদরগঞ্জের নাগেরহাট, কুতুবপুর, গোপালপুর, শ্যামপুর ও সদরের পালিচড়া এলাকায় হাঁড়িভাঙা আমের ব্যাপক চাষ হয়েছে। এ ছাড়া রংপুরের পীরগঞ্জ, সদর, পীরগাছা, তারাগঞ্জ, বদরগঞ্জ, কাউনিয়াসহ দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রামসহ বিভিন্ন স্থানে এ হাঁড়িভাঙা আমের চাষ বিস্তৃত হয়েছে। স্বাদে-গন্ধে অতুলনীয় সুস্বাদু হাঁড়িভাঙা আম ইতোমধ্যে জিআই পণ্য স্বীকৃত লাভ করেছেন। জুনের শেষ সপ্তাহে বাজারে মিলবে পরিপক্ব হাঁড়িভাঙা আম অর্থাৎ আগামী ২০ জুন থেকে গাছ থেকে পাড়া শুরু হবে। এরপরই শুরু হবে হাঁড়িভাঙার আনুষ্ঠানিক বাজারজাত শুরু হবে।

কয়েকজন চাষি বলেন, রংপুর অঞ্চলের মানুষ এখন অন্যান্য ফসলের চেয়ে বেশি লাভের আশায় উঁচু-নিচু ও পরিত্যক্ত জমিতে প্রতি বছর হাঁড়িভাঙা আম চাষের দিকে ঝুঁকছেন। এতে তারা লাভবান হচ্ছেন। পৃষ্ঠপোষকতা পেলে এ আম আরও বেশি উৎপাদন হতো বলে তারা জানান।

নয়াপল্টনে একটি বাড়ি ঘিরে রেখেছে র‍্যাব

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুরের উপপরিচালক মো. রিয়াজ উদ্দিন জানান, চলতি বছর রংপুর জেলায় ৩ হাজার ৩৫৯ হেক্টর জমিতে আমের চাষাবাদ করা হয়েছে। এর মধ্যে হাঁড়িভাঙার চাষাবাদ করা হয়েছে ১ হাজার ৯১০ হেক্টর জমিতে। এ বছর আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৯ হাজার ৭১০ টন। শুরুর দিকে প্রতি কেজি আম ৮০ থেকে ১০০ টাকা দরে বিক্রি হয়ে থাকে। তবে আমের আকার ও পরিস্থিতির অনেক সময় দামের কমবেশি হতে পারে। তিনি বলেন, হাঁড়িভাঙা আম সংরক্ষণে কৃষি গবেষণা ইনস্টিটিউট গবেষণা করছে। তবে কবে নাগাদ গবেষণার ফল পাওয়া যাবে তা নিশ্চিত করে এখনো বলা যাচ্ছে না। বর্তমানে হাঁড়িভাঙা আমের লাইফলাইন নিয়ে স্থানীয় ও জাতীয় পর্যায়ে গবেষণামূলক কাজ করা হচ্ছে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় ‘হাঁড়িভাঙা কবে চাষিরা জানালেন বাজারে মিলবে হাঁড়িভাঙা আম
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
দিশা খুঁজে পেয়েছে

তারেক রহমানের নেতৃত্বেই দেশে গণতন্ত্র ফিরবে: এমরান সালেহ প্রিন্স

February 2, 2026

‘এক্স অ্যাকাউন্ট হ্যাকারদের চিহ্নিত করা হয়েছে, তাদের মুখোশ উন্মোচন করা হবে’

February 2, 2026
মামলার রায়

পূর্বাচলে প্লট দুর্নীতি: শেখ হাসিনা, টিউলিপ, রাদওয়ান ও আজমিনার মামলার রায় আজ

February 2, 2026
Latest News
দিশা খুঁজে পেয়েছে

তারেক রহমানের নেতৃত্বেই দেশে গণতন্ত্র ফিরবে: এমরান সালেহ প্রিন্স

‘এক্স অ্যাকাউন্ট হ্যাকারদের চিহ্নিত করা হয়েছে, তাদের মুখোশ উন্মোচন করা হবে’

মামলার রায়

পূর্বাচলে প্লট দুর্নীতি: শেখ হাসিনা, টিউলিপ, রাদওয়ান ও আজমিনার মামলার রায় আজ

স্বরাষ্ট্র উপদেষ্টা

আইনশৃঙ্খলা রক্ষা করা একটি কঠিন দায়িত্ব : স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার

ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা

যে কারণে ‘আত্মহত্যা’ করল ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া শিক্ষার্থী

ধানের শীষ প্রতীক

যেসব আসনে থাকছে না ধানের শীষ প্রতীক

নির্বাচনী প্রচারণায় নির্দেশনা

নির্বাচনী প্রচারণায় ব্যানার ব্যবহারে কিছু নির্দেশনা

barkhasto

চাচাকে বাবা দেখিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়া কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ফের ৮ ডিগ্রিতে নামতে যাচ্ছে তাপমাত্রা, বজ্র ও শিলাবৃষ্টির আশঙ্কা

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.