Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় সেই এডিসি হারুন ও সানজিদার অবস্থান এখন কোথায়
জাতীয়

সেই এডিসি হারুন ও সানজিদার অবস্থান এখন কোথায়

By Tarek HasanSeptember 17, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : ছাত্রলীগ নেতাদের থানায় আটকে মারধরের ঘটনায় সাময়িক বরখাস্ত হওয়া অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশীদ এখনো ঢাকায় অবস্থান করছেন। তিনি রংপুরের কর্মস্থলে যোগ দেননি। বর্তমানে তিনি ঢাকার বাসায়ই থাকছেন।

এডিসি হারুন ও সানজিদা

Advertisement

তবে অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সানজিদা আফরিন ডিএমপি সদর দপ্তরে নিয়মিত অফিস করছেন।

রংপুর রেঞ্জের অতিরিক্ত উপমহাপুলিশ পরিদর্শক (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) এসএম রশিদুল হক শুক্রবার রাতে বলেন, হারুন অর রশীদ এখনো রংপুর রেঞ্জে যোগ দেননি। শুক্রবার হয়তো, তাই তিনি আসেননি। অফিস ডেতে তিনি আসবেন হয়তো।

৯ সেপ্টেম্বর রাতে ছাত্রলীগ নেতাদের শাহবাগ থানায় আটকে মারধরের ঘটনায় ডিএমপির রমনা জোনের তৎকালীন অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশীদকে ১০ সেপ্টেম্বর দুবার বদলি করা হয়।

প্রথমে তাকে রমনা বিভাগ থেকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) উত্তর বিভাগে বদলি করা হয়। পরে পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনে জানানো হয়, হারুন অর রশীদকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে।

এর একদিন পর তাকে রংপুর রেঞ্জে বদলি করা হয়। তবে রংপুরে বদলির চার দিন পেরিয়ে গেলেও তিনি সেখানে যোগদান করেননি।

শুক্রবার সন্ধ্যায় হারুন অর রশীদ গণমাধ্যমকে বলেন, ‘আমি ঢাকাতেই আছি। তবে তদন্তাধীন বিষয় নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। তদন্তের পর সব কিছু বের হয়ে আসবে।’

এদিকে এ ঘটনায় আলোচিত এডিসি সানজিদা আফরিন নিয়মিত অফিস করছেন। তিনি বর্তমানে ডিএমপির সদর দপ্তরের ক্রাইম বিভাগে কর্মরত।

যেভাবে হবে ডিজিটাল ভূমি জরিপ

এ ঘটনায় রাষ্ট্রপতির এপিএস আজিজুল হকের বিরুদ্ধে তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

গত ৯ সেপ্টেম্বর বারডেম হাসপাতালে এডিসি সানজিদাকে কেন্দ্র করে এডিসি হারুনকে মারধরের অভিযোগ উঠে আজিজুল হকের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রলীগের দুই নেতাকে শাহবাগ থানায় মধ্যযুগীয় কায়দায় মারধর করেন হারুন। এতে ফুঁসে উঠে ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন। পরে হারুনকে বরখাস্ত করা হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
কৃষক কবির হোসেন

আলোচিত সেই কৃষক কবির হোসেন আর নেই

June 23, 2026
Rain

দেশের ৪ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে

June 23, 2026
BD

৯ বিষয়ে একমত বাংলাদেশ-মালয়েশিয়া

June 23, 2026

Latest News

কৃষক কবির হোসেন

আলোচিত সেই কৃষক কবির হোসেন আর নেই

Rain

দেশের ৪ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে

BD

৯ বিষয়ে একমত বাংলাদেশ-মালয়েশিয়া

স্পিকার

সংসদ সদস্যদের প্রতি কড়া নির্দেশনা দিলেন স্পিকার

জাহাজের মালপত্র

কম দামে জাহাজের মালপত্র কিনতে পারবেন যে মার্কেট থেকে

teacher

প্রাথমিকে শিক্ষক বদলি ও নবনিয়োগদের পদায়নে চার স্তরে কমিটি

Rijve

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

DrJahed

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল : ডা. জাহেদ

সেতুমন্ত্রী

নিষিদ্ধ মানে নিষিদ্ধই, এ নিয়ে কথা না বলাই শ্রেয় : সেতুমন্ত্রী

বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি

আগামী ৫ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa