Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা বাংলাদেশ ম্যাচটি কোথায় হেরেছে, যা বললেন হৃদয়
ক্রিকেট (Cricket) খেলাধুলা

বাংলাদেশ ম্যাচটি কোথায় হেরেছে, যা বললেন হৃদয়

By Tarek Hasanমার্চ 16, 20242 Mins Read

স্পোর্টস ডেস্ক : জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়, এমন সমীকরণ নিয়ে শুক্রবার শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে নেমেছিল বাংলাদেশ। কিন্তু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সমীকরণ মেলেনি নাজমুল হাসান শান্তদের। স্বাগতিক বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছেন সফরকারীরা।

হৃদয়

Advertisement

ব্যাটিংয়ে নেমে কোনো রান না করে সাজঘরে ফিরেন লিটন দাস। এর পর অধিনায়ক শান্তর ৪০ রানের ইনিংস ও সৌম্য সরকারের ৬৮ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে ঘুরে দাঁড়ান স্বাগতিকরা। শেষ দিকে তাওহিদ হৃদয়ের অনবদ্য ৯৬ রানের ব্যাটিংয়ে ২৮৬ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। ম্যাচশেষে সংবাদ সম্মেলনে এসে হৃদয় জানালেন, জয়ের জন্য এ রান যথেষ্ট ছিল না। মূলত ম্যাচটা এখানেই হেরেছে বাংলাদেশ।

ব্যাটসম্যানদের ইনিংস আরেকটু বড় করা যেত বলে সংবাদ সম্মেলনে আফসোস করেছেন হৃদয়, ‘রান আমার মনে হয় ২০-৩০ রান কম করেছি। উইকেট যে রকম ছিল ৩৩০-৩৪০-এর উইকেট। আমরা সেট হয়ে যদি আরেকটু ইনিংসটা ক্যারি করতাম, তা হলে ভিন্ন কিছু হতো হয়তো।’

হৃদয়ের আফসোসের যথেষ্ট কারণ আছে। কাল সৌম্য যেভাবে ব্যাটিং করছিলেন, তাতে ৬৮ রানে আউট হয়ে আফসোসই জাগিয়েছেন। কাল ব্যাট হাতে সাবলীল ছিলেন বাঁহাতি ওপেনার। চোখ জুড়ানো কাভার ড্রাইভের পাশাপাশি দৃষ্টিনন্দন ব্যাকফুট পাঞ্চে সৌম্যর শটগুলো নজর কাড়ছিল। কিন্তু হাসারাঙ্গাকে রিভার সুইপ করতে গিয়ে মাদুশঙ্কার হাতে যখন ধরা পড়লেন, তখন একরাশ আক্ষেপই জমেছে। সে সময় আউট না হয়ে ইনিংসটাকে আরেকটু বড় করতে পারলে আদতে তা বাংলাদেশের সংগ্রহকেই বাড়িয়ে দিত মনে করেন হৃদয়।

সংবাদ সম্মেলনে হৃদয় বলেন, ‘যারা আমরা সেট হয়েছি, যদি ইনিংসটা আরও ক্যারি করতে পারতাম। ওপর থেকে যদি সৌম্য ভাই বা আমি যদি আরও বড় করতে পারতাম। আমি সৌম্য ভাইকে বারবার বলছিলাম যে, ‘আজকে খেলতে হবে।’ সৌম্য ভাইয়ের ইনিংসটা যদি আরও বড় হতো, বা শান্ত ভাইয়ের ইনিংসটা যদি আরও বড় হতো তা হলে খেলার দৃশ্যটা হয়তো ভিন্ন হতো।’

তিনি বলেন, ‘আমার কোনো আক্ষেপ নেই, যেটা হয়েছে আলহামদুলিল্লাহ। আমি তো প্রথম বলেও আউট হয়ে যেতে পারতাম। সর্বশেষ ম্যাচে রান করতে পারিনি, টি-টোয়েন্টিতেও দ্রুত আউট হয়ে গেছি। আমার সব সময় পরিকল্পনা থাকে একটা শুরু যখন পেয়েছি, যতটুকু পারব দিনটাতে যেন ক্যারি করতে পারি।’

যেসব কারণে ইউটিউব চ্যানেল থেকে অর্থ আয়ের সুযোগ বন্ধ হতে পারে

নিজের ব্যাটিং নিয়ে হৃদয় বলেন, ‘একটু পর পর উইকেট পড়ছিল। আমার মাথা যতটুকু কাজ করেছে আমি চেষ্টা করেছি খেলা শেষ করার যেহেতু ব্যাটার ছিল না। যদি থাকত তা হলে হয়তো ভিন্ন দৃশ্য হতো। প্রথম থেকেই আমি যা দেখছিলাম একটু পর পর উইকেট হারানোয় আমার লক্ষ্য ছিল আমি খেলাটা শেষ করব।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
Messi

হ্যাটট্রিকের রাতেই ২০৩০ বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত জানালেন মেসি

জুন 17, 2026
আর্জেন্টাইন কোচ

মেসির অবসর প্রসঙ্গে যা বললেন আর্জেন্টাইন কোচ

জুন 17, 2026
বিশ্বকাপে ক্লোসা ও মেসি

বিশ্বকাপে ক্লোসা ও মেসি কোন দলের বিপক্ষে কত গোল করেন?

জুন 17, 2026
Latest News
Messi

হ্যাটট্রিকের রাতেই ২০৩০ বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত জানালেন মেসি

আর্জেন্টাইন কোচ

মেসির অবসর প্রসঙ্গে যা বললেন আর্জেন্টাইন কোচ

বিশ্বকাপে ক্লোসা ও মেসি

বিশ্বকাপে ক্লোসা ও মেসি কোন দলের বিপক্ষে কত গোল করেন?

মেসি হালান্ড

মেসিকে পাগল বললেন হালান্ড

মেসিকে কার্ড

মারাত্মক ট্যাকলের পরও মেসিকে কার্ড দেখানো হয়নি, সমালোচনার মুখে রেফারি

গোলরক্ষক ভোজিনহা

গোলরক্ষক ভোজিনহার মাকে বিশ্বকাপে আনতে উদ্যোগ যুক্তরাষ্ট্রের

অভিনেত্রী কেয়া পায়েল

মেসির গোলে উচ্ছ্বাসে ভাসলেন অভিনেত্রী কেয়া পায়েল

আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান

আলজেরিয়ার গোলরক্ষক যে কারণে মুখে মাস্ক পড়ে খেললেন

মেসি

বিশ্বকাপে সর্বোচ্চ ম্যান অব দ্য ম্যাচ হওয়ার রেকর্ড মেসির, ১২তম ম্যান অব দ্য ম্যাচ জয়

মেসি

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি, বিশ্বকাপে নতুন মাইলফলক

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa