স্পোর্টস ডেস্ক : শুক্রবার সকাল (২১ জুন, ২০২৪) থেকে শুরু হয়েছে কোপা আমেরিকার ৪৮তম আসর। উদ্বোধনী দিনেই মাঠে নেমেছিল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথমবার কোপা আমেরিকায় খেলতে আসা কানাডার বিপক্ষে ২-০ গোলের দারুণ জয় দিয়ে মিশন শুরু করেছে আলবিসিলেস্তেরা।

 কোপা আমেরিকার ৪৮তম আসর

Advertisement

ব্রাজিল অবশ্য এখনও মাঠে নামেনি। তারা মঙ্গলবার (২৫ জুন) সকালে নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকার মুখোমুখি হবে। তার আগে ট্রান্সফার মার্কেট ও ফোর্বস ম্যাগাজিনের প্রকাশিত পরিসংখ্যান থেকে জানা গেছে এবারের কোপা আমেরিকায় সবচেয়ে দামি স্কোয়াড ব্রাজিলের। তাদের স্কোয়াডে থাকা সব খেলোয়াড়দের সমন্বিত মূল্য ১.৩৫৩ বিলিয়ন ডলার। তাদের দলের সবচেয়ে দামি খেলোয়াড় ভিনিসিউস জুনিয়র। রিয়ালে তার মূল্য ১৯৩ মিলিয়ন ডলার।

ব্রাজিলের অবশ্য পরেই অবস্থান করছে আর্জেন্টিনা। তাদের দলের খেলোয়াড়দের সমন্বিত মূল্য ৯২০ মিলিয়ন ডলার। তাদের দলের সবচেয়ে দামি খেলোয়াড় লাওতারো মার্টিনেজ। ইন্টার মিলানে তার মূল্য ১১৮ মিলিয়ন ডলার।

তৃতীয় স্থানে আছে উরুগুয়ে। তাদের দলের সব খেলোয়াড়দের মূল্যের যোগফল ৫৮১ মিলিয়ন ইউরো। তাদের দলের সবচেয়ে দামি খেলোয়াড় ফেদেরিকো ভালভার্দে। রিয়াল মাদ্রিদে যার মূল্য ১২৮ মিলিয়ন ডলার।

ম্যাচের পর মাঠকে কাঠগড়ায় তুললেন মেসিরা

এছাড়া এবারের আসরে অংশ নেওয়া বাকি ১৩ দলের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের খেলোয়াড়দের মোট মূল্য ৩৪৬ মিলিয়ন ডলার, কলম্বোর ২৮৩ মিলিয়ন, ইকুয়েডর ২২৬ মিলিয়ন, মেক্সিকো ২০৫ মিলিয়ন, কানাডা ১৮১ মিলিয়ন, প্যরাগুয়ে ১৩৪ মিলিয়ন ও জ্যামাইকা ৯৫ মিলিয়ন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.