স্পোর্টস ডেস্ক : আইরিশদের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করেছেন মুশফিকুর রহিম। ৪০ রানে তিন উইকেট হারিয়ে বাংলাদেশ যখন ধুঁকছিল, তখন এসে হাল ধরেন।

Advertisement

সাকিব আল হাসানের সঙ্গে মুশফিক গড়েন ১৫৯ রানের জুটি। সাকিব শতক না পেলেও মুশি খেলেন ১৬৬ বলে ১২৬ রানের ইনিংস। মুশফিকের এমন ব্যাটিংয়ের পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আবারও জানালেন, মুশফিকই বাংলাদেশের সেরা ব্যাটার।

খেলা দেখতে এসে মিরপুরে সাংবাদিকদের পাপন বলেন, ‘আমি সব সময় একটা কথাই বলে এসেছি যে, আমাদের সেরা ব্যাটসম্যান হলো মুশফিক। মাঝখানে অনেক দিন ধরে রান পাচ্ছিল না। তবে আমি সব সময় বিশ্বাস করতাম যে, সে রানে ফিরবে। ওডিআইয়ের পর টেস্টেও সেঞ্চুরি করল। ওর ওপর আমাদের এই আস্থাটা আছে।’

আয়ারল্যান্ডের বিপক্ষে চালকের আসনে থাকলেও টেস্টে বাংলাদেশকে এখনো ভালো দল মনে করেন না বোর্ড সভাপতি। তিনি বলেন, ‘টেস্টে এখনো আমরা আহামরি কোনো ভালো দল না।

আজকের খেলা দেখে মনে হচ্ছে খুব ভালো, কালকে মেজাজটাই খারাপ ছিল। এটা হলো বাস্তবতা। এখনো আমাদের অনেক দূর যেতে হবে। তবে আমার ধারণা, এক বছরের মধ্যে বাংলাদেশ টেস্টেও ভালো দল হয়ে উঠবে।’

সাকিবকে নিয়ে যা বললেন কেকেআর কোচ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.