স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর শুরু হতে বাকি আর দুই দিন। এবারের আসরে মাশরাফী বিন মোর্ত্তজা খেলবেন কি না, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছিল গুঞ্জন। কারণ জাতীয় নির্বাচনের পর পায়ের অপারেশন করানোর কথা জানিয়েছিলেন তিনি।

 সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক

Advertisement

তবে সিলেট স্ট্রাইকার্স শুরু থেকেই মাশরাফীকে পাওয়া নিয়ে দৃঢ় প্রত্যয় জানিয়ে আসছে। সাবেক এই টাইগার দলপতিকে এবারও নিজেদের অধিনায়ক ঘোষণা করেছে বিপিএল ফ্র্যাঞ্জাইজিটি।

আজ (মঙ্গলবার) থেকে সিলেট স্ট্রাইকার্স আনুষ্ঠানিকভাবে বিপিএল উপলক্ষে দলীয় অনুশীলন শুরু করেছে। পুবেরগাঁ’র এই অনুশীলনে দেশি ক্রিকেটাররা যোগ দিলেও ছিলেন না মাশরাফী। তার ওপর শঙ্কা ছিল- সিলেট দলনেতার বিপিএল খেলা নিয়ে।

আসন্ন বিপিএলেও ম্যাশই সিলেটের অধিনায়ক বলে জানিয়েছেন কোচ রাজিন সালেহ, ‘এখন পর্যন্ত আমাদের অধিনায়ক মাশরাফীকেই ধরে রেখেছি। যদিও সহ-অধিনায়কের বিষয়ে এখনও সিদ্ধান্ত নেইনি। কালকের মধ্যে এই সিদ্ধান্তে আসবো ইনশা-আল্লাহ।’

বিপিএলের আগে ম্যাশের পায়ে অপারেশন করানোর কথা ছিল। যদিও সেটি হয়নি এখনও, যে কারণে মাশরাফী বিপিএল খেলবেন বলে মনে করেন রাজিন, ‘ওটার (সার্জারি) আপডেট এখনও জানিনা। ওর ইনজুরি তো গত দুই-তিন বছর ধরেই আছে। ও মেন্টালি অনেক শক্ত মানুষ। আমরা মনে করি ও এটা নিয়ে খেলবে, গত বছরও খেলেছে। আমরা তার আশায় আছি।’

বিদেশি ক্রিকেটাররা কবে যোগ দিবেন তা নিয়ে সিলেটের প্রধান কোচ বলেন, ‘আমাদের বিদেশি খেলোয়াড় যারা আছে, তারা আগামীকালকে (বুধবার) অনুশীলনে জয়েন করবে। বেশ কিছু খেলোয়াড় আসবে আজকে রাতে। ম্যাচের দিন জয়েন করবে দুজন খেলোয়াড়।’

‘তারে জামিন পার’ সিনেমার ‘মা-ছেলের’ পুনর্মিলন

রাজিন আরো বলেন, ‘এখন পর্যন্ত আমাদের ব্যাটিং সাইড শক্তিশালী। আমাদের ব্যাটিং এবং ফিল্ডিং লাইনটা অনেক ভালো। অবশ্য আমাদের বোলিংও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। এখানে তানজিম সাকিব আছে, রেজাউর রাজা আছে, জিম্বাবুয়ের এনগারাভা আছে। আমি মনে করি আমাদের বোলিং লাইনও ঠিক আছে।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.