Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ভক্তের স্ত্রীকে নিয়ে উধাও হওয়া কে এই খেতা বাবা?
জাতীয়

ভক্তের স্ত্রীকে নিয়ে উধাও হওয়া কে এই খেতা বাবা?

By Saiful IslamJuly 14, 2022Updated:July 14, 20222 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : দিন কয়েক আগেই এক ভক্তের স্ত্রীকে উধাও হয়ে যান ‘খেতা বাবা’। সেই ভক্তের স্ত্রীকে উদ্ধার করেছে বাংলাদেশের পুলিশ। কিন্তু এখনও ধরা পড়েনি সেই খেতা শাহ। ‘খেতা বাবা’কে পুলিশ গ্রেফতার করতে না পারলেও গাজীপুরের জয়দেবপুর এলাকার একটি বাড়ি থেকে সোমবার রাতে রাবেয়া খাতুন নামের ওই মহিলাকে উদ্ধার করা হয়েছে। ওই মহিলাকে নিয়েই ‘উধাও’ হয়ে যান খেতা বাবা।

জানা গিয়েছে, গত ২২ জুন দুপুরের রাবেয়া খাতুন (৩৩) ফকির খেতা শাহকে সঙ্গে নিয়ে ধোবাউড়া উপজেলার গোয়াতলায় বাপের বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে বের হলেও তারা আর বাড়িতে ফেরেননি। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাদের কোনও সন্ধান পাওয়া যায়নি। পরে শফিকুল ইসলাম নামের ওই ভক্ত থানায় অভিযোগ করেন। তাঁর অভিযোগ, খেতা বাবা তার স্ত্রী নিয়ে উধাও হয়ে যাওয়ার সময়ে বাড়ি থেকে ৯০ হাজার টাকা নিয়ে যান। ওই টাকা তিনি গরু বিক্রি করে পেয়েছিলেন। সেই টাকা রাখা ছিল ঘরে।

ওই এলাকার পুলিশ জানিয়েছে, তারা খেতা শাহর খোঁজ করছেন। ওই মহিলাকে উদ্ধারের পরে তাঁর স্বাস্থ্যপরীক্ষা করার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু কে এই খেতা শাহ? জানা গিয়েছে, খেতা বাবার আসল নাম ফজলুল হক তালুকদার। ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় কাঁথাকে বলা হয় ‘খেতা’।

খেতা শাহ নামের এক ব্যক্তি ময়মনসিংহ জেলার তারাকান্দার টিকুরী এলাকায় সব সময় ছেঁড়া কাঁথা শরীরে জড়িয়ে রাখতেন। তিনি যা বলতেন তাই ফলে যেত এই বিশ্বাসে অনেক লোক তার ভক্ত হয়ে যান। তিনি মারা গেলে তাঁর নামে নির্মাণ করা হয় মাজার। নামকরণ করা হয় ‘খেতা ছিঁড়ার মাজার’। প্রতিবছর পালন করা হয় উরস উৎসব। এবারও চার মাস আগে তা শুরু হয়। এবারও কয়েক হাজার ভক্ত আসেন মনের বাসনা পূরণ করার আশায়।

সেখানেই পাগলবেশে আসেন ফজলুল হক তালুকদার । ৬০ বছর বয়সী ফজলুলের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার পাইলাটি গ্রামে। তাঁর মুখে বড় দাড়ি, লম্বা গোঁফ । তিনি ছেঁড়া কাঁথা গায়ে জড়িয়ে সারাক্ষণ মাজারে বসে সময় কাটাতেন। কেউ নাম জিজ্ঞেস করলে মাজারের নামের সঙ্গে নাম মিলিয়ে নিজেকে ‘খেতা শাহ’ হিসেবে পরিচয় দিতেন৷ তিনি কথা বলতেন কম। অনেকেই তাঁকে ফকির মনে করে দোয়া চাইতেন। তিনিও মাথায় হাত বুলিয়ে দিতেন। তাতেই তাঁর ভক্ত তৈরি হয়। তাঁর ভক্ত হন শফিকুলও। দেড় মাস আগে তিনি শফিকুলের বাড়িতে আশ্রয় নেন।

পরকীয়ার অভিযোগে মুখ খুললেন সোহিনী

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
আন্তর্জাতিক উধাও, এই ওপার কে খেতা জাতীয় নিয়ে প্রভা বাবা বাংলা ভক্তের স্ত্রীকে হওয়া
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
রেমিট্যান্স

নতুন বছরে রেমিট্যান্সের রেকর্ড গতি, জানুয়ারিতে ৩৮ হাজার কোটি টাকা

February 1, 2026
অনুদান

বাংলাদেশে রোহিঙ্গা সংকটে নরওয়ের আরও ১০ লাখ ডলার অনুদান

February 1, 2026
নির্বাচন

‘জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না’

February 1, 2026
Latest News
রেমিট্যান্স

নতুন বছরে রেমিট্যান্সের রেকর্ড গতি, জানুয়ারিতে ৩৮ হাজার কোটি টাকা

অনুদান

বাংলাদেশে রোহিঙ্গা সংকটে নরওয়ের আরও ১০ লাখ ডলার অনুদান

নির্বাচন

‘জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না’

প্রধান উপদেষ্টা

নির্বাচনী প্রচারের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক : প্রধান উপদেষ্টা

গ্যাসের দাম

ফেব্রুয়ারিতে এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে সোমবার

বাংলাদেশ রেলওয়ে

টিকিট ছাড়াই যাত্রী বহনের অভিযোগ, বাংলাদেশ রেলওয়ের তিন কর্মী বরখাস্ত

দুর্নীতি ও ঘুষ গ্রহণ

দুর্নীতি ও ঘুষ গ্রহণ : ঢাকা উত্তরের প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ভূমিকম্প

আবারও ভূমিকম্পে কাঁপলো দেশ

ইসি সানাউল্লাহ

প্রবাসীদের ভোটে কারচুপির সুযোগ নেই : ইসি সানাউল্লাহ

আইএসপিআর

তফসিলের পর থেকে সেনাবাহিনীর অভিযানে আটক ১৭৭৪ : আইএসপিআর

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.