Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় আর কোনো দলকে এককভাবে ক্ষমতায় এনে স্বৈরাচার হতে দেব না: নুর
জাতীয়

আর কোনো দলকে এককভাবে ক্ষমতায় এনে স্বৈরাচার হতে দেব না: নুর

By Saiful Islamসেপ্টেম্বর 6, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : আর কোনো দলকে এককভাবে ক্ষমতায় এনে স্বৈরাচার হতে দেবেন না মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

Noor

Advertisement

তিনি বলেছেন, কোনো দল যেন সংসদে এককভাবে মাতব্বরি করতে না পারে, তাই আমরা সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি জানাচ্ছি।

ভবিষ্যতের সংসদকে কার্যকর করা, জনগণের প্রতিটি ভোটের মূল্য দেওয়ার জন্য, প্রত্যেকটি রাজনৈতিক দল, যারা যে অনুপাতে ভোট পাবে তারা সেই অনুপাতে প্রতিনিধিত্ব করবে। একদল এককভাবে ক্ষমতায় গেলে কি হয়, সেটা আমরা গত ৫০ বছরে দেখেছি।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে পটুয়াখালীর ঝাউতলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জেলা গণঅধিকার পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নুর এসব কথা বলেন।

ভিপি নুর বলেন, পরিষ্কার কথা, যারা ১৫ বছর আন্দোলন করেছে, রক্ত দিয়েছে তাদের নিয়ে যদি বিএনপি জাতীয় সরকার নির্বাচন করে তাহলে তাদের সঙ্গে সমঝোতা হবে। অন্যথায়, বিএনপির বিকল্প জোট হয়ে, বিকল্প শক্তি নিয়ে এককভাবে নির্বাচন করা হবে।

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী নির্বাচনে ৩০০ আসেন প্রার্থী দিবে গণঅধিকার পরিষদ। প্রত্যেকের বয়স হবে ৩০, ৪০ ও ৫০ বছরের মধ্যে। কারণ আগামীতে ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ গড়তে তরুণদের সংগঠিত প্রয়োজন। যারা এমপি, পৌরসভা ও উপজেলা নির্বাচন করবেন এখন থেকে জনগণের কাছে যেতে হবে, জনগণের কাছে নিজেদের তুলে ধরতে হবে।

গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের হয়রানির অভিযোগ করে ভিপি নুর বলেন, আজকে চিন্তা করতে পারেন, আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করে মুক্ত হয়েছি, অথচ আজ আমি আমার জেলায় আসবো, সেই জায়গায় বাঁধা সৃষ্টি করা করা হয়। মিছিল নিয়ে আসতে বাঁধা দেওয়া হয়েছে। আমার দলের নেতাকর্মীদের নামে মামলা দেওয়া ও পোস্টার ছিড়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমরা খালু লাউকাঠীতে থাকে। তাদের ইউনিয়নের পাতি-ছাতি নেতারা হুমকি দিচ্ছে ও হয়রানি করছে। এসময় বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্য নুর বলেন, তোমাদের টপ লিডাররা আমাদের সঙ্গে কথা বললে, বিনয়ী আচরণ করে, দেখা করার সময় নেয়, আর তোমরা এখানে আগের জুতা লীগ মোজা লীগের মতো আচরণ করো। তোমাদের শায়েস্তা করার জন্য আমি যৌথবাহিনীকে অনুরোধ জানাই।

এসময় নুরুল হক নুর বিএনপির তীব্র সমালোচনা করে বলেন, আমরা স্বৈরাচার পতনে ৫০টি দল যুগপৎ আন্দোলন করেছি। কিন্তু দুঃখের বিষয়, ক্ষমতায় যেতে না যেতেই বিএনপির নেতাকর্মীদের চেহারার বদল আমরা দেখতে পাচ্ছি। আওয়ামী ফ্যাসিবাদী কর্মকাণ্ড তাদের ফুটে উঠেছে। যদি বিএনপি উপলব্ধি করতে না পারে, তাহলে ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মধ্যে আওয়ামী ফ্যাসিবাদী-মাফিয়া-দখলধার-লুটেরাজ-স্বৈরাচারী সরকারকে যেভাবে উৎখাত করা হয়েছে ঠিক তেমনিভাবেই নব্য মাফিয়া, দখলধার, লুটেরাজ ডাকাতদের প্রতিহত করা হবে।

সংগঠনটির জেলা শাখর আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- কেন্দ্রীয় নেতা কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিম, হাসান আল মামুন, রবিউল হাসান, শহিদুল ইসলাম শাহ আলম শিকদার, নাহিদ হাসান, রফিকুল ইসলাম, আনিসুর রহমান মুন্না, মোহাম্মদ মাহবুবুর রহমান, হেলেনা আক্তার, এইচএম ইলিয়াস, মো. কামাল হোসেন, মুস্তাফিজুর রহমান ও শহিদুল ইসলাম সুমন প্রমুখ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

জুন 19, 2026
সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

জুন 19, 2026
শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

জুন 19, 2026
Latest News
ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

শীর্ষ

‘শিক্ষাক্ষেত্রে যথাযথ গুরুত্ব দেওয়া হলে বাংলাদেশ বিশ্বে শীর্ষ অবস্থানে পৌঁছাতে পারে’

র‌্যাব

কেরানীগঞ্জে ভুয়া র‌্যাব পরিচয়ে ডাকাত দলের ৫ জন আটক

হয়রানি

পদ দেওয়ার আশ্বাসে মদের বারে ডেকে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতাদের বিরুদ্ধে

police

পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি

পরিদর্শন

জাপানের ব্যবসায়ীদের নওগাঁর আমবাগান পরিদর্শন, রপ্তানিতে আগ্রহ প্রকাশ

Logo

সরকারি চাকরিজীবীদের একাধিক সুবিধা বাড়ল

পানিসম্পদমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা সারা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ : পানিসম্পদমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa