জুমবাংলা ডেস্ক : হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, আমি আগামী পাঁচ বছরে কোনো সম্পত্তি করব না। আমার স্ত্রী সন্তানদের কোনো সম্পত্তির মালিক হতে দিব না। আমার যত বরাদ্দ আসবে আপনারা সবাই তা জানবেন। আমি এমপি হিসেবে কত টাকা সম্মানী ভাতা পাই সেটাও আপনারা ইতোমধ্যেই জেনেছেন।

ব্যারিস্টার সুমন

Advertisement

মঙ্গলবার সকালে হবিগঞ্জের মাধবপুরে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলার স্বচ্ছতা মিলনায়তনে ৬০০ কৃষকের মাঝে ২০২৩-২০২৪ অর্থ বছরের খরিপ-১, ২০২৪-২০২৫ মৌসুমে উপশী আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশধান বীজ ও সার বিতরণ করা হয়।

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, মাধবপুর-চুনারুঘাট হবে বাংলাদেশের দ্বিতীয় আমের রাজধানী। চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ যেমন আমের রাজধানী মাধবপুর-চুনারুঘাট হবে দেশের দ্বিতীয় আমের রাজধানী। আমি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রায় ১ লাখ আমের চারা নিয়ে এসে দুই উপজেলায় রোপণ করব।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রফিকুল নাজিমের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ফয়সলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগ, কৃষি কর্মকর্তা সজিব সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক মেয়র এসএম মুসলিম, শিক্ষা অফিসার এসএম জাকিরুল হাসান, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান, মাধবপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান প্রমুখ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.