ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে নিরঙ্কুশ জয় পেয়েছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

১১৬টি ভোটকেন্দ্রের সব কটিতেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে বেশি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তিনি।
ফলাফলে দেখা গেছে, শাপলা কলি প্রতীকে নির্বাচন করা হাসনাত আব্দুল্লাহ পেয়েছেন ১ লাখ ৭২ হাজার ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের জসীমউদ্দীন পেয়েছেন ২৬ হাজার ভোট।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে জয়ের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, ‘আমার সঙ্গে জনতা ছিল। দিন শেষে জনতার আস্থাই এখানে বিজয়ী হয়েছে।’
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
জয়ের প্রতিক্রিয়ায় তিনি আরও বলেন, ‘জয় পেয়েছি। এখন ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। শত্রুর সঙ্গেও তা-ই। এলাকার সামগ্রিক উন্নয়নে কাজ করতে চাই।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


